Friday, April 3, 2026

অষ্টম BGBS দারুণ সফল, এসেছে ৪৪০৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

অষ্টম BGBS দারুণ সফল, এসেছে ৪৪০৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। বৃহস্পতিবার, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন অনেক MOU স্বাক্ষর হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, দুদিনের এই বাণিজ্য সম্মেলন দারুণ সফল। ২০টি দেশ থেকে পাঁচ হাজারের বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। দু’দিনে সরকার এবং বিভিন্ন সংস্থার মধ্যে ১২০০-র বেশি MOU এবং অভিপ্রায়পত্র স্বাক্ষরিত হয়েছে। BGBS-এ অংশ নেওয়া সব প্রতিনিধিদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাই আগামী দিনে বিনিয়োগের নতুন গন্তব্য। উত্তর ২৪ পরগনার অশোকনগরের খনিজ তেল ও গ্যাস উত্তোলনের জন্য ভারতের তেল এবং প্রাকৃতিক গ্যাস নিগম ONGC-কে এক টাকার বিনিময়ে ৫০ একর জমি দেওয়া হচ্ছে। ডেউচা পাচামি খনি প্রকল্প এধিন থেকেই ব্যাসল্ট উত্তোলনের কাজ শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন।
আরও খবর: ছুটি বিবাদে ছুরি কাণ্ড নিউটাউনে, সহকর্মীদের কোপ সরকারি চাকুরের

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে মূলত ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিনিয়োগ প্রসঙ্গে একাধিক বৈঠকে দীর্ঘ আলোচনা চলে। আন্তর্জাতিক বিনিয়োগ প্রসঙ্গে বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী নিজে সম্মেলনে যোগ দেওয়া পাঁচটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...