Wednesday, June 17, 2026

শিকল পরিয়েই ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাল আমেরিকা! চাপে পড়ে অংশেষে সাফাই জয়শঙ্করের

Date:

Share post:

বন্ধুত্ব ভুলে ভারতীয় অভিবাসীদের সঙ্গে অমানবিক ও অপমানজনক কাণ্ড করলেন মোদি-বন্ধু ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ, বিমানে তোলার সময় হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিল ভারতীয়দের। মার্কিন পুলিশের এই কাণ্ড-কারখানা একটি ভিডিওতে দেখা গিয়েছে। এই ঘটনায় সংসদে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বিরোধীরা। অবশেষে এই পুশব্যাক ইস্যুতে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবারই আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের ভারতে ফিরিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সেনাবাহিনীর বিমানে করে ১০৪ জন অভিবাসী অমৃতসর বিমানবন্দরে নামেন। তাঁদের ফেরার পরই একটি ভিডিও-তে দেখা যায় তাঁদের হাতকড়া ও পায়ে শিকল পরানোর দৃশ্য। এই ঘটনায় বিরোধীরা সুর চড়ানোয় দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদ। তৃণমূল সাংসদ-সহ বিরোধীরা একযোগে অভিযোগ করেন যেভাবে হাতে হাতকড়ি, পায়ে শিকল পরিয়ে ফেরানো হল, তা ভারতীয়দের জন্য অপমানজনক। এরপরেও কেন চুপ প্রধানমন্ত্রী! কেন একটা রা-ও কাড়েনি বিদেশমন্ত্রক!

বিরোধীদের এই প্রশ্নের মুখে পড়ে সংসদে মুখ খুলতে বাধ্য হন বিদেশমন্ত্রী। তিনি বলেন, নতুন কিছু নয়। প্রত্যেক বছরই আমেরিকা থেকে প্রত্যর্পণ করা হয় অবৈধ অভিবাসীদের। আমাদের দায়িত্ব সেই নাগরিকদের ফেরত নেওয়া। হাতকড়া পরিয়ে বিমানে তোলার বিষয়ে ট্রাম্পের প্রশাসনের দিকেই দায় ঠেলে বিদেশমন্ত্রী জানান, বিষয়টি সম্পূর্ণভাবেই আমেরিকার নিজস্ব নীতি।

আরও পড়ুন- জাতীয় সড়কে এককালীন টোল পাস চালুর পথে কেন্দ্র!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...