Wednesday, June 17, 2026

শীতের মরসুমেও রাজ্যে ডেঙ্গির প্রকোপ অব্যাহত! উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর 

Date:

Share post:

এবার শীতের মরসুমেও রাজ্যে ডেঙ্গির প্রকোপ অব্যাহত থাকায় রাজ্যের স্বাস্থ্য দফতর উদ্বিগ্ন। প্রতিবার শীত পড়লে ডেঙ্গির প্রকোপ কমে। কিন্তু এবার জানুয়ারির শীতেও রাজ্যে আড়াইশর বেশি মানুষ এই মশাবাহিত ওই রোগে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে।

পরিসংখ্যান বলছে, গত মাসের ২৯ তারিখ পর্যন্ত রাজ্যের ১৬ টি জেলায় মোট ২৬২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যার নিরিখে থাকা পাঁচটি জেলাই দক্ষিণবঙ্গের। এগুলি হল যথাক্রমে, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। ফলে জানুয়ারি-ফেব্রুয়ারিতে যে ডেঙ্গি হবে না, সেই তথ্য সম্পূর্ণ নস্যাৎ করে দিল রোগের পরিসংখ্যান। যেখানে বছরের শুরুতেই এত সংক্রমণ, তাহলে কি এবছর দুশ্চিন্তায় ফেলতে পারে ডেঙ্গি? এমনই প্রশ্ন ইতিমধ্যেই ঘুরতে শুরু করে দিয়েছে স্বাস্থ্য‌দফতরের অন্দরে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভাইরাসঘটিত এই রোগ ক্রমেই চরিত্র বদলাচ্ছে। জুলাই-অক্টোবরের বাঁধাধরা ছকের মধ্যে তাদের দাপট আর আটকে নেই। টিকে থাকার জন্য বিশেষ কৌশল নিয়ে সে এখন বছরভর দাপট দেখিয়ে বেড়াচ্ছে।

আরও পড়ুন- শিকল পরিয়েই ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাল আমেরিকা! চাপে পড়ে অংশেষে সাফাই জয়শঙ্করের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...