Friday, April 3, 2026

ভারত-পাক ম্যাচ নিয়ে গম্ভীরের পালটা শাস্ত্রীর, কী বললেন ভারতের প্রাক্তন কোচ ?

Date:

Share post:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ২৩ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচ। দুবাইতে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দি ভারত-পাকিস্তান। সেই ম্যাচের উন্মাদনা এখন থেকেই তুঙ্গে। সোল্ড আউট টিকিট। আর পাঁচটা ম্যাচের থেকে যে আলাদা , তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ম্যাচকে আলাদা ভাবে দেখেন না ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি এক সাকাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। গম্ভীরের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান ম্যাচকে আলাদা করে দেখতে রাজি নন তিনি। আর গম্ভীরের এই মতামতের সঙ্গে একমত নন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি।

এই নিয়ে শাস্ত্রী বলেন, “ আমি সাত বছর কোচ ছিলাম। আমিও গম্ভীরের মতো বলতাম, এটা আর পাঁচটা ম্যাচের মতো। কিন্তু ভিতরে ভিতরে জানতাম, এর গুরুত্ব কোথায়। মিডিয়ার সামনে অনেক কথাই বলা যায়, কিন্তু আসলে জিততেই মাঠে নামবে। যদি তুমি সেটা না করতে পারো, তাহলে পরে যতক্ষণ না তুমি পাকিস্তানের বিরুদ্ধে জিতছ, সেটা লোকে মনে রাখবে। “ এখানেই না থেমে শাস্ত্রী আরও বলেন, “ অতীতে কী করেছ, সেটা লোকে মনে রাখবে না। ১০ ম্যাচে ৮-৯টা ম্যাচ জিতলেও কিছু যায়ে-আসে না। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে হার সবাই মনে রাখবে। সেটা একজন ট্যাক্সি ড্রাইভার হোক বা রাস্তার যে কেউ হোক। ভারতের ম্যাচে কী হল? একইভাবে পাকিস্তানেও প্রশ্ন ওঠে, পাকিস্তানের ম্যাচে কী হল? ফলে মুখে যাই বলো না কেন, এটা সম্পূর্ণ আলাদা ম্যাচ।“

সম্প্রতি এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার হেড কোচ পাকিস্তান ম্যাচ নিয়ে বলেন, “আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু একটা ম্যাচ খেলতে যাচ্ছি না। তবে এই ম্যাচকে আমরা কোনও ভাবেই ছোট করে দেখছি না। আর যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে এই ম্যাচটাও সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই এটাও জিততে হবে।“

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে নিরাপত্তার কারণে ভারত যে পাকিস্তান যাবে তা জানিয়ায়ে দেয় বিসিসিআই। তাই হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। তারপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। ২ মার্চ ভারতের সামনে নিউজিল্যান্ড।

আরও পড়ুন- ইংল্যান্ড সিরিজের মাঝেই অজি সফরে স্টার্কের স্লেজিং নিয়ে মুখ খুললেন যশস্বী, কী বললেন তিনি ?

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...