Sunday, April 12, 2026

অভিষেক ম্যাচেই নজির হর্ষিতের, কি রেকর্ড গড়লেন ভারতীয় বোলার ?

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ। নাগপুরে প্রথম ম্যাচ খেলতে নামে দু’দল। এদিন ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় দলে অভিষেক হয় হর্ষিত রানার। আর অভিষেক ম্যাচে মাঠে নজির গড়লেন তিনি। এদিন মাঠে নেমেই নেন তিন উইকেট । আর এর সুবাদেই নজির গড়লেন হর্ষিত। হর্ষিতই ভারতের প্রথম বোলার যিনি তিনটি ফরম্যাটেই অভিষেকে ৩টি উইকেট নিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেক ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেক, দুক্ষেত্রেই ৩টি করে উইকেট পেয়েছিলেন তিনি। এবার ওয়ানডেতেও সেটাই ঘটল।

তিন ফরম্যাটের ক্রিকেটেই অভিষেকে ৩ উইকেট পাওয়ার নজির আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই । এক্ষেত্রে হর্ষিত প্রথম। বর্ডার-গাভাস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম টেস্টে অভিষেক হয়েছিল হর্ষিতের। প্রথম ইনিংসে ৪৮ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পুণেয় টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে শিবম দুবের কনকাশন পরিবর্ত হিসাবে নেমেছিলেন হর্ষিত। সেই টি-টোয়েন্টি অভিষেকে ৩৩ রান দিয়ে নিয়েছিলেন হর্ষিত নিয়েছিলেন ৩ উইকেট। আর এবার নাগপুরে ৫৩ রান দিয়ে নেন ৩ উইকেট ।

এদিন নাগপুরে হর্ষিত প্রথম আউট করেন বেন ডাকেট। ৩২ রানের মাথায় ফিরিয়ে দেন ইংল্যান্ড ব্যাটারকে। হর্ষিত এরপর ফেরান হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনকে। ইংল্যান্ডের ইনিংস থেমে যায় মাত্র ২৪৮ রানে।

আরও পড়ুন- নাগপুরে অভিষেক ম্যাচে দাপট হর্ষিত রানার, প্রথমে ব্যাট করে ২৪৮ রান ইংরেজদের

 

Related articles

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...