Monday, April 6, 2026

আপের প্রার্থী কিনতে ১৫ কোটির টোপ’!

Date:

Share post:

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘আম আদমি পার্টি’ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার অভিযোগ করেন, গণনার আগে তার দলের ‘সম্ভাব্য জয়ী’ প্রার্থীদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছে বিজেপি। তিনি বলেন, আমাদের দলের ১৬ জন প্রার্থীকে ফোন করে বলা হয়েছে, বিজেপিতে যোগ দিলে ১৫ কোটি টাকা দেওয়া হবে। সেই সঙ্গে মিলবে মন্ত্রীর পদ।

কেজরি এবং তার দলের নেতারা সমাজমাধ্যমেও এই অভিযোগ তুলেছেন। বিজেপির দিল্লি প্রদেশ সভাপতি বীরেন্দ্র সচদেব শুক্রবার বলেন, আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাব। অন্য দলের বিধায়কদের সাহায্যের প্রয়োজন হবে না। কেজরী বুঝে গিয়েছেন আপ হারতে চলেছে। তাই হতাশা থেকেই মিথ্যা অভিযোগ করছেন।

বুধবার দিল্লি বিধানসভার ৭০টি আসনে ভোট হয়েছে। কমিশন জানিয়েছে, ৬০.৪২ শতাংশ ভোট পড়েছে। শনিবার গণনার আগে দু’শিবিরই জয়ের দাবি করলেও অধিকাংশ বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, আপকে সরিয়ে এ বার ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। দিল্লিতে এ বার আপ, কংগ্রেস এবং মায়াবতীর বিএসপি (বহুজন সমাজ পার্টি) ৭০টি আসনেই লড়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...