Tuesday, April 7, 2026

কুম্ভমেলায় ফের আগুন! পুড়ে ছাই শঙ্করাচার্য মার্গ এলাকায় বহু আখড়া

Date:

Share post:

একবার বা দুবার নয় এই নিয়ে তৃতীয়বার আগুন লাগলো প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় (Fire breaks out Mahakumbh Mela)। শুক্রবার সকালে সেক্টর ১৮-র শঙ্করাচার্য মার্গের কাছে হরিহরনন্দ শিবিরে আগুন লাগে বলে জানা যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ। হতাহতের কোনও খবর মেলেনি। তবে সংশ্লিষ্ট এলাকায় বহু আখড়া একেবারে ভস্মীভূত হয়ে গেছে বলে খবর মিলেছে। আতঙ্ক ছড়িয়েছে পুণ্যার্থীদের মধ্যে। কাঠগড়ায় বিজেপি (BJP)রাজ্যের প্রশাসনিক অপদার্থতা।

প্রয়াগরাজের পুলিশ সুপার সর্বেশ কুমার মিশ্র জানিয়েছেন, কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখা হচ্ছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গেছে। বেশ কয়েকটি আখড়া পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর। এর আগে গত জানুয়ারিতে ১৯ নম্বর সেক্টরে আগুন লেগেছিল। সেই আগুন হু হু করে ছড়িয়ে পড়ে তাঁবুগুলিতে। প্রায় ৫০টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা উপলক্ষে কুম্ভস্নানকে কেন্দ্র করে পদপিষ্টের ঘটনায় তিরিশ জনের মৃত্যু হয়েছে। ঠিক তার পরের দিন অর্থাৎ ৩০ জানুয়ারি সেক্টর ২২-এ আগুন লেগে ১৫টি তাঁবু পুড়ে গিয়েছিল। তারপর আবার হট এয়ার বেলুন দুর্ঘটনা ঘটে। এরপর আজ ফের আগুন। সবমিলিয়ে যোগী রাজ্যে কেন্দ্রের তরফে ‘জাতীয় মেলা’র তকমা পাওয়া মহাকুম্ভের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা বড় প্রশ্নের মুখে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...