Sunday, April 5, 2026

বিনা অনুমতিতে বেসরকারি জায়গায় চিকিৎসা, শাস্তির মুখে রাজ্যের ১৭ চিকিৎসক !

Date:

Share post:

এবার শাস্তির মুখে রাজ্যের ১৭ জন চিকিৎসক। ওই চিকিৎসকেরা সরকারি নিয়ম না মেনে বিনা অনুমতিতে বেসরকারি জায়গায় চিকিৎসা করেন বলেই অভিযোগ। আগামী ১২ ফেব্রুয়ারি তাদের তলব করেছে স্বাস্থ্যভবনের তদন্ত কমিটি। ওই ১৭ জন চিকিৎসকদের মধ্যে কেউ পূর্ব মেদিনীপুরের, কেউবা পশ্চিম মেদিনীপুর কিংবা নদিয়ার।

অভিযোগ, কোনও অনুমতি না নিয়ে স্বাস্থ্যসাথীর অধীনে দীর্ঘদিন ধরে বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করছেন তারা। অথচ তারা নন প্র্যাকটিসিং পোস্টে কর্মরত।

ওই চিকিৎসকেরা হলেন, প্রণয় ঘোষ, সায়ন হাজরা, শৈবাল মাইতি, সন্দীপ কুমার প্রামাণিক, সুপ্রতীম গিরি, অমিত কুমার হালদার, শিবশংকর দে, ভজনচন্দ্র সরকার, শরবিন্দু মণ্ডল, দীপঙ্কর প্রধান, দিলীপ কুমার বেরা, আশুতোষ মাল, সমিউল্লা লস্কর, তপন কুমার খাটুয়া, সৌমিক সাহা, দেবদ্যুতি মহাপাত্র, সুশোভন মণ্ডল।

আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর দুটো নাগাদ স্বাস্থ্যভবনের তদন্ত কমিটি তলব করেছে ওই ১৭ জন চিকিৎসককে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির কোপে পড়তে পারেন ওই ১৭ জন চিকিৎসক।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...