Sunday, April 12, 2026

অগ্নিগর্ভ বাংলাদেশে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় মোতায়েন সেনা

Date:

Share post:

অগ্নিগর্ভ বাংলাদেশে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় এবার নামানো হল সেনা। শনিবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের মূল প্রবেশপথ এবং অন্যান্য গেটে মোতায়েন করা হয়েছে সেনা। রয়েছে বিজিবি থেকে পুলিশও। লাগোয়া প্রতিটি রাস্তায় গাড়ি, মোটরবাইক থামিয়ে চলছে জোরদার তল্লাশি। এককথায় বাংলাদেশের সুপ্রিম কোর্টকে ঘিরে রেখেছে সশস্ত্র নিরাপত্তাবাহিনী।

গোপনসূত্রে সেনার কাছে খবর আসে, শীর্ষ আদালত চত্বরের ম্যুরাল ভাঙার ষড়যন্ত্র চলছে। এরপরেই আর বিন্দুমাত্র সময় নষ্ট করেনি তারা। তাছাড়া একদিন আগেই যেভাবে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রাক্তন সেনাপ্রধানের বাড়িতে, তাতে সুপ্রিম কোর্ট এবং বিচারপতিদের নিরাপত্তাও প্রশ্নের মুখে। সেই কারণেই অতিসক্রিয় হয়ে উঠেছে সেনা এবং আধাসেনা।

এদিকে দলের নেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে পাল্টা প্রতিরোধে নেমে পড়েছেন আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা। শুক্রবার রাতে শিল্পশহর গাজিপুরে আওয়ামি লিগের নেতা প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রজনতার ভেকধারী কিছু মানুষ হামলা চালালে ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা। পালাবার পথ পায়নি হামলাকারীরা। জখম হয় অন্তত ২০ জন। তারমধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গিয়েছে। এরপরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিশ আলমের ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দেয়। আওয়ামি লিগের প্রতিরোধ ভাঙতে ইউনুস প্রশাসনের নির্দেশে শনিবার থেকেই বাংলাদেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথবাহিনী।

আরও পড়ুন- ফের হার মহামেডানের, হায়দরাবাদের কাছে হারল ৩-১ গোলে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...