Saturday, May 23, 2026

স্বাস্থ্য পরিষেবার আরও উন্নয়নে হবে PHA-র জেলাভিত্তিক কমিটি: ঘোষণা সভাপতি শশীর

Date:

Share post:

প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (পিএইচএ) প্রথম এগজিকিউটিভ কমিটির সভা হল শনিবার। বিনানি ধর্মশালার ওই সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত জেলাভিত্তিক কমিটি তৈরিতে জোর দিচ্ছে পিএইচএ।

শনিবারের সভায় অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ডেন্টাল, প্যারামেডিক্যাল, নার্সদের থেকে অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য প্রচুর আবেদন এসেছে। পিএইচএ সিদ্ধান্ত নিয়েছে, জেলাভিত্তিক কমিটি তৈরির পর সমস্ত শাখা থেকে ৪ জন করে নাম চূড়ান্ত করা হবে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে সেই নাম পৌঁছবে। অনুমোদনসাপেক্ষে তা চূড়ান্ত করা হবে। একইসঙ্গে এই সভায় শপথ নেওয়া হয়েছে রাজ্যের যেসব সরকারি হাসপাতালে ডাক্তাররা নিজেদের ডিউটি আওয়ার্সে ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন, তাঁদের নাম স্বাস্থ্য ভবনে পাঠানো হবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।

বেশ কিছুদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ যারা করে তাদের বাছাই করে ফেল করিয়ে দেওয়ার নামে ভয় দেখানো হচ্ছে। এই ধরনের অভিযোগ এলে দ্রুত সংশ্লিষ্ট হাসপাতালে ভিজিট চালাবেন পিএইচএ সদস্যরা। জেলা কমিটিও সরকারি হাসপাতালগুলিতে ভিজিট করবে। এই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএচএ-র বর্ধিত রাজ্য কমিটি গঠন করা হবে। সংগঠনের সভাপতি ডাঃ শশী পাঁজা বলেন, ৪৫ জন সদস্য নিয়ে ২৭ জানুয়ারি পিএইচএ তৈরি হয়েছিল। চিকিৎসা ক্ষেত্রের সব বিভাগের প্রতিনিধিত্ব আছে সংগঠনে। ইতিমধ্যেই পিএইচএ একটা আলোড়ন তৈরি করতে পেরেছে। এক্সিকিউটিভ কমিটি জেলাস্তরেও পৌঁছে গিয়েছে। আমাদের লক্ষ্য স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য উন্নয়নে জোরদার কাজ করা।

মন্ত্রী আরও বলেন, অনেক সময় দেখা যায় জেলায় চিকিৎসকরা সঠিকভাবে পরিষেবা দিচ্ছেন না। কলকাতায় চলে আসছেন। এতে সরকারের বদনাম হচ্ছে। এই ঘটনাগুলিতে বেশ কিছু হাসপাতাল ও চিকিৎসকের নাম উঠে এসেছে। আমরা সেদিকে লক্ষ্য রাখছি। কোনও অবস্থাতেই সরকার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জায়গায় ধর্মঘট বরদাস্ত করবে না। মন্ত্রীর সংযোজন, মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্যসাথী প্রকল্প এবং একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন, সেখানে সরকারকে বদনাম করার জন্য ধর্মঘট করতে দেওয়া হবে না। স্বাস্থ্য পরিষেবার ক্ষতি হলে পিএইচএ চুপ করে বসে থাকবে না। যাঁরা স্বাস্থ্য ক্ষেত্রে রাজনীতি করছেন তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- BGBS থেকে আসা বিনিয়োগের প্রস্তাবগুলি দ্রুত রূপায়নে কমিটি গড়ল রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...