Monday, April 6, 2026

খাদ্য দফতরের উদ্যোগে রেশন দোকানগুলিতে গ্রাহক-সম্পর্ক অভিযান শুরু রাজ্যের

Date:

Share post:

রাজ্যজুড়ে খাদ্য দফতরের উদ্যোগে রেশন দোকানগুলিতে দুদিনের গ্রাহক-সম্পর্ক অভিযান শুরু হল শনিবার। দফতরের সমস্ত কর্মী আধিকারিকদের এই দুদিন নিজ নিজ এলাকায় অন্তত দুটি রেশন দোকানে গিয়ে গ্রাহক ও ডিলারদের অভাব-অভিযোগ শুনে রিপোর্ট দিতে বলা হয়েছে। রেশন গ্রাহকদের যে ন্যায্য পরিমাণ ও গুণমানের খাদ্য প্রাপ্য পাওয়া উচিত সেটা তাঁরা পাচ্ছেন কিনা সেটা জানতে হবে বলে দফতরের এক নির্দেশিকায় জানানো হয়েছে। এজন্য ১১ দফা প্রশ্নের একটি তালিকা তৈরি করা হয়েছে । রেশন দোকানে গিয়ে কথা বলার পর খাদ্য দফতরের আধিকারিদের রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দফতরের নিজস্ব পোর্টালে জমা করতে হবে। একই সঙ্গে দফতরের সামাজিক মাধ্যমগুলিতেও সাধারণ মানুষের অবগতির জন্য তুলে দিয়ে হবে।

পাশাপাশি কোন ডিলার গ্রাহকদের সঙ্গে বঞ্চনা করছেন এমন ডিলারদের জেলাভিত্তিক তালিকা তৈরি করা হবে। বিধিবদ্ধ রেশন এলাকার ডিরেক্টরদের, এই অভিযানেরসময় চিহ্নিত ডিলারদের উপর বিশেষ নজর রাখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এনিয়ে পঞ্চমবার এধরণের উদ্যোগ নেওয়া হল। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দফতরের প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিক এই অভিযানে অংশ নিয়েছিলেন। খাদ্য দফতরের সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক অফিসের কর্মীদের এই অভিযানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেশন দোকানে গিয়ে তাঁদের কি করতে হবে সেই নির্দেশিকাও দিয়েছে দফতর। গ্রাহকরা খাদ্য নেওয়ার সময় দোকানের ই -পস মেশিন থেকে স্লিপ পাচ্ছেন কিনা সেটা জানতে বলা হয়েছে। ডিলারদের জন্য দফতর যে বিশেষ হেল্পডেক্স খুলেছে সেটাও জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন- চিনের মোকাবিলায় একজোট জাপান-আমেরিকা! বাতিল বাইডেনের ‘ক্লিয়ারেন্স’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...