Monday, April 13, 2026

SET-এর ফল প্রকাশ: সফল ৩২৮২ জন, এ বছরের পরীক্ষার ঘোষণাও

Date:

Share post:

চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটিয় প্রকাশ হল কলেজ সার্ভিস কমিশনের স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET)-এর ফল (Result)। ৩২৮২ জন উত্তীর্ণ। মার্চের প্রথম সপ্তাহ থেকে সফল পরীক্ষার্থীরা শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। চলতি বছরের ডিসেম্বর মাসে আবার সেট হবে বলে কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে SET অনুষ্ঠিত হয়। এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে রাজ্য স্তরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে নিয়োগ করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর সেট অনুষ্ঠিত হয়। এবার মোট ৫৮৮৬৭ জন পরীক্ষায় বসেন। রাজ্যের ৩৩টি জেলায় পরীক্ষা নেওয়া হয়। সাত সপ্তাহের মধ্যে শনিবার সেই পরীক্ষার ফল ঘোষণা করল WBCSC। কমিশনের ওয়েবসাইটে (Website) প্রকাশিত হয়েছে ফল। ৩২৮২ জন পরীক্ষার্থী সফল।

ফল কীভাবে দেখা যাবে-

  • প্রথমে ডব্লিউবিসিএসসি-র ওয়েবসাইটের ‘হোমপেজ’ থেকেই ‘রেজাল্ট’-এর বিজ্ঞপ্তি দেখেতে পাওয়া যাবে
  • সেখানে দেওয়া লিঙ্কের সাহায্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করার পর পাওয়া যাবে ‘রেজাল্ট’
  • রেজাল্টের প্রিন্টআউট চাইলে ডাউনলোড করা যাবে

চলতি বছর ডিসেম্বরে ফের সেট নেওয়া হবে।

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...