Thursday, June 25, 2026

ছাগলের টোপে খাঁচায় ধরা মৈপীঠের ডোরাকাটার

Date:

Share post:

বনকর্মীকে আক্রমণের পর থেকে মৈপীঠে (Maipith ) দক্ষিণরায়ের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল রাজ্য বনদফতর (Forest Department of West Bengal)। অবশেষে মঙ্গলবার ভোররাতে ছাগলের টোপে খাঁচায় ধরা দিয়েছে কুলতলির রয়্যাল বেঙ্গল টাইগার। আজ পূর্ণবয়স্ক বাঘের স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন আধিকারিকদের সূত্রে জানা গেছে।

মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ বাঘটিকে খাঁচাবন্দি করেন বনকর্মীরা। কুলতলির একটি সব্জিক্ষেতে দু’টি খাঁচা পাতেন বনকর্মীরা। টোপ হিসেবে রাখা হয় ছাগল। সেই ফাঁদে পা দিয়ে ৩টে ৩২ মিনিটে ধরা পড়ে বাঘটি। সোমবার এই রয়্যাল বেঙ্গল টাইগারটিকে ধরতে গিয়ে জখম হন এক বনকর্মী ( গণেশ শ্যামল)। তাঁর ঘাড়ে কামড় বসিয়ে জঙ্গলে পালিয়ে যায় কুলতলির দক্ষিণরায়। তিনি আপাতত অনেকটাই সুস্থ আছেন। এবার বাঘ ধরা পড়ায় স্বস্তিতে এলাকাবাসী।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...