Monday, April 6, 2026

দমদমে পুলিশকর্তার বাড়ি ভাড়া নিয়ে জালিয়াতির অভিযোগ, গ্রেফতার ১৯

Date:

Share post:

পুলিশকর্তার বাড়িতেই সাইবার প্রতারণা! কোটি কোটি টাকার সাইবার জালিয়াতি! অভিযোগ পেয়ে যৌথ অভিযান পাঁশকুড়া-বারাকপুর সাইবার শাখার। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট পাকড়াও ১৯। অধরা মূলচক্রী।

পুলিশ সূত্রে জানা যায়, দমদম বিমানবন্দরের (NSCBIA) কাছে মতিলাল কলোনিতে এক পুলিশ কর্তার বাড়ি ভাড়া নিয়ে চলতো জালিয়াতি এবং অসামাজিক কাজকর্ম। স্থানীয়রা বলছেন, সারাক্ষণ বাড়ির জানলা দরজা বন্ধই থাকতো। পুলিশের প্রাথমিক অনুমান এখান থেকে সেক্স র‍্যাকেটও চালানো হতো। মেদিনীপুরের পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তল্লাশি চালিয়ে প্রাথমিকভাবে তিন তরুণী-সহ ১৫ জনকে আটক করা হয়। আরও চারজনের নাম উঠে আসে। ধৃতরা জিজ্ঞাসাবাদের মুখে পড়ে স্বীকার করেছেন যে বিভিন্ন মানুষকে নানা রকমের প্রলোভন দিয়ে টাকা আদায় করা হতো। জালিয়াতির পরিমাণ কয়েক কোটি বলে মনে করা হচ্ছে। এই চক্রের মূল মাথার খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...