Thursday, June 25, 2026

বীরভূমের কাঁকড়তলায় বোমাবাজিতে উত্তেজনা, রাজনীতির সম্পর্ক নেই: মত কাজলের

Date:

Share post:

বালি তোলা নিয়ে দুই দলের  সংঘর্ষ-বোমাবাজিতে উত্তেজনা ছড়াল বীরভূমের (Birbhum) কাঁকড়তলা এলাকার জামালপুর গ্রামে। বোমাবাজিতে এক তৃণমূল কর্মীর পা উড়ে গিয়েছে বলে খবর। এই ঘটনায় রাজনীতির যোগ নেই বলে জানিয়েছে বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ (Kajal Shekh)। তিনি জানান, দুষ্কৃতীদের মধ্যে বালি তোলা নিয়ে গোলমালের জেরেই এই ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে জামালপুরে ২ গোষ্ঠীর সংঘর্ষে মুহুর্মুহু বোমা বোমাবাজি হয় বলে অভিযোগ। বোমার আঘাতে পা উড়ে যায় সাত্তার আলি নামে এক তৃণমূল কর্মীর। তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকড়তলা থানার পুলিশ (Police)।

কাজল শেখ (Kajal Shekh) বলেন, আমি জেলা পরিষদের সভাধিপতি। আমি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকি। তবে, বালি তোলা নিয়ে গোলমালের খবর তাঁর কানে এসেছে। তিনি জানান, বেআইনি বালি তোলা বন্ধ করতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে কাজল জানান, বীরভূমে একটাই গোষ্ঠী সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। আর একজনই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ঘটনা ঘটেছে, সেটা দুষ্কৃতীদের মধ্যে গোলমালে হয়েছে। বীরভূমের পুলিশ সুপার যথেষ্ট দক্ষতার সঙ্গে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...