Tuesday, February 24, 2026

বিমানবন্দরে তরুণীকে দেখে আলিঙ্গন বিরাটের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় একদিনের ম্যাচ রয়েছে আহমেদাবাদে। সেই ম্যাচ খেলতে ইতিমধ্যে আহমেদাবাদ পৌঁছাছে দল। তবে আহমেদাবাদ যেতেই বিমানবন্দরে এক মহিলাকে জড়িয়ে ধরেন বিরাট কোহলি। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের প্রশ্ন কে এই তরুণী?

এদিন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে , সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল কটকে। তৃতীয় ম্যাচ খেলতে আহমেদাবাদ যাবে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের দেখতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। সেই সময়েই এক তরুণীকে দেখতে পান বিরাট। তাঁকে দেখেই কোহলির মুখে চওড়া হাসি। সঙ্গে সঙ্গে এগিয়ে এসে ওই তরুণীকে জড়িয়ে ধরেন তিনি। হাত মেলান, সামান্য কথাও হয় দুজনের মধ্যে। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। কিন্তু সেই মহিলা কে তা জানা যায়নি। তবে তিনি যে কোহলির পরিচিত তাতে কোনও সন্দেহ নেই। কালো গোলগলা টি-শার্ট পরিহিত, কপালে তোলা সানগ্লাস তরুণী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

ভারতের পরবর্তী ম্যাচ আহমেদাবাদে। বুধবার সেই ম্যাচে রান ফিরতে চাইবেন কোহলি।

আরও পড়ুন- এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশ বিরুদ্ধে কোন মাঠে খেলবে ভারত? জানাল ফেডারেশন

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...