Monday, April 6, 2026

১৪০ কর্মচারীকে ১৪ কোটি টাকা বোনাস স্টার্টআপ কোম্পানির! কেন এমন সিদ্ধান্ত

Date:

Share post:

AI স্টার্টআপ কোম্পানি। শুধু নিজে বড় হওয়া নয়, কর্মচারীদেরও সেই লভ্যাংশে সামিল করলেন স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতা সারবনকুমার। কোয়েম্বাটোরের এই সংস্থা ১৪০ কর্মচারীকে ১৪ কোটি টাকা বোনাস দিয়েছে। কোম্পানির নাম Kovai.co। কোম্পানির বার্ষিক আয় ১৫ মিলিয়ন ডলার এবং কোম্পানির মোট মূল্য ১০০ মিলিয়ন ডলার।

২০১১ সালে প্রযুক্তিবিদ সারবনকুমার এই সংস্থা চালু করেন। বর্তমানে এই কোম্পানি BBC, Boeing ও Shell-এর মতো বড় কর্পোরেশনের সঙ্গে কাজ করছে। ৪৮ বছর বয়সী সারবনকুমার কোয়েম্বাটোরের বাসিন্দা। ২৫ বছর আগে তিনি লন্ডনে চলে যান। ১০ বছর সাধারণ আইটি কর্মচারী হিসেবে কাজ করার পর, তিনি নিজের শহরে নিজের একটি কোম্পানি শুরু করার সিদ্ধান্ত নেন। Kovai.co একটি বিজনেস-টু-বিজনেস (B2B) সফটওয়্যার সলিউশন (SaaS) প্রদানকারী স্টার্টআপ। বার্ষিক আয় ১৫ মিলিয়ন ডলার এবং কোম্পানির মোট মূল্য ১০০ মিলিয়ন ডলার।

সারবনকুমার জানান, “স্টার্টআপে লোকেরা কাজ করে বেশি অর্থ উপার্জনের স্বপ্ন নিয়ে। বেশিরভাগ স্টার্টআপ কর্মীদের শেয়ার দেয়, যা শুধু কাগজে-কলমেই থাকে। কিন্তু আমি আমার কর্মচারীদের বাস্তব কিছু দিতে চেয়েছিলাম। তিন বছর আগে বলেছিলাম, যদি তাণরা আমাদের সঙ্গেই থাকেন, তাহলে ২০২৫ সালের জানুয়ারিতে তাঁরা ছয় মাসের বোনাস পাবেন।”

সেই প্রতিশ্রুতি রেখেই সারবনকুমার ১৪০ কর্মচারীকে ১৪ কোটি টাকা বোনাস দিয়েছেন। তাঁর লক্ষ্য ২০২৫ সালের মধ্যে Kovai.co-কে ইউনিকর্ন কোম্পানিতে পরিণত করা। ২০৩০ সালের মধ্যে কোম্পানির রাজস্ব ১০০ মিলিয়ন ডলারে পৌঁছানোর স্বপ্ন দেখছেন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...