Monday, April 6, 2026

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ভয়াবহ আগুন, ভস্মীভূত ১২টি দোকান!

Date:

Share post:

বুধবার সকালের আলো ফোটার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর (Bishnupur, South 24 parganas)। স্থানীয়রা জানাচ্ছেন, এদিন ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের (Maheshtala block) রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতের রসপুঞ্জ মিলিটারি ক্যাম্প সংলগ্ন এলাকায় ৭৫ রোডের উপর রাস্তার ধারে বেশ কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঝুপড়ির অন্তত ১২টি দোকান পুড়ে ছাই। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আপাতত আগুন পুরো না নিভলেও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

সাতসকালে বাজারের এই ব্যস্ততম এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। ভোরবেলা মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে প্রথমে আগুনের ফুলকি আর ধোঁয়া নজরে আসে স্থানীয়দের। দ্রুত খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানার পুলিশ (Bishnupur Police) ও দমকলকে। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। হতাহতের কোনও খবর মেলেনি বলেই দমকল সূত্রে জানা গেছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...