Monday, April 6, 2026

মাঘী পূর্ণিমায় গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, সতর্ক প্রশাসন 

Date:

Share post:

মাঘী পূর্ণিমা উপলক্ষে বুধবার ভোর রাত থেকেই লক্ষ লক্ষ পুণ্যার্থী অমৃত স্নানের আশায় ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে (Gangasagar)। স্নানের পর কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য লম্বাও লাইন। এত মানুষের সমাগমে যাতে কোন দুর্ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাজ্য প্রশাসনের (Govt of WB)। ভিড় সামাল দিতে অতিরিক্ত বাস-ভেসেল পরিষেবা চালানো হচ্ছে। পর্যাপ্ত মেডিক্যাল ব্যবস্থাও রাখা হয়েছে সাগর চত্বরে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এবছর রেকর্ড ভিড়ের আশা করছে প্রশাসন।

এদিন সকাল থেকে কাকদ্বীপ লট নাম্বার ৮- এ লম্বা লাইন দেখে অতিরিক্ত ভেসেল পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সাগর মেলার মাঠে পানীয় জল এবং শৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তৈরি হয়েছে যাত্রীনিবাস এবং বিশ্রামাগার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যবস্থাপনায় খুশি পুণ্যার্থী থেকে পর্যটক সকলেই। পাশাপাশি প্রয়াগরাজের মহাকুম্ভেও পুণ্যার্থীদের ভিড়। বিগত কয়েকদিনে একাধিক দুর্ঘটনায় কিছুটা আতঙ্কিত অমৃতস্নানে আসা সাধারণ মানুষ। ড্রোন উড়িয়ে নজরদারি চলছে বলে যোগী প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...