Monday, March 16, 2026

সেই ভয়ঙ্কর রাতের ঘটনায় এখনও আঁতকে ওঠেন, বিস্ফোরক নিউটাউন-কাণ্ডে ধৃতের স্ত্রী

Date:

Share post:

সে এক ভয়াবহ রাত! নিউটাউনে কিশোরী ছাত্রী শুধু যৌন লালসার শিকার হয়নি, নির্মমভাবে খুন হতে হয়েছিল তাকে। সেই ভয়ঙ্কর রাতের হাড় হিম করা ঘটনার বর্ণনা দিলেন ধৃত টোটো চালকের (toto driver) স্ত্রী। শোনালেন, কী অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছিল ছোট্ট মেয়েটিকে!

না তিনি স্বচক্ষে দেখেননি সেই ঘটনা। পুলিশের উপস্থিতিতে তাঁর অভিযুক্ত স্বামী যে বিবরণ দিয়েছেন, তা-ই পুঙ্খানুপুঙ্খ তুলে ধরলেন মহিলা! বর্ণনা দিতে দিতেই আঁতকে উঠলেন ঘটনার বীভৎসতায়। নৃশংসভাবে মারার পর তাকে ধর্ষণ করা হয়। ধৃত নিজমুখে সে কথা জানায় স্ত্রীর কাছে। কী ঘটেছিল সেদিন? ধৃতের স্ত্রী জানান, ছেড়ে দেওয়ার নাম করে ছাত্রীটিকে ওই জায়গায় নিয়ে এসেছিল তাঁর স্বামী। তারপর জঙ্গলের ভিতরে নিয়ে যায়। গাড়ি থেকে নামিয়ে স্প্রিং (spring) দিয়ে গলার হাড় ভেঙে দেয়। তারপরে মেয়েটাকে ধর্ষণ করে। ছাত্রী খুন ও ধর্ষণে ধৃত টোটোচালক (toto driver) স্ত্রীকে জানিয়েছিল, আমার আগে একজনের সঙ্গে সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে থাকতাম। সেই স্ত্রী গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। তারপর গ্রেফতার হয়েছিল গুণধর স্বামী! তারপর আবার!

অষ্টম শ্রেণির একটি মেয়ে বাড়ি ফেরার জন্য সরল বিশ্বাসে টোটোয় উঠেছিল, তারপর তার পরিণতি হল ভয়ঙ্কর। টোটোচালক নরপিশাচের মতো শেষ করে দিল একটা ফুটফুটে জীবন। নির্যাতিতা-নিহত কিশোরীর মা বলেন, ৬০ টাকা চেয়েছিল রিকশাভাড়া। বলেছিলাম বাড়ি পৌঁছে দাও, আমি তোমাকে দিয়ে দেব। আর বাড়ি ফিরল না মেয়ে। নিউটাউনে নাবালিকার গলায় স্প্রিং (spring) পেঁচিয়ে খুন করা হয়। তারপর যৌনলালসা মেটায় টোটোচালক।

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...