Monday, April 6, 2026

দফায় দফায় আট দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো

Date:

Share post:

বৃহস্পতিবার থেকেই দু’দুফায় মোট ৮ দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। প্রথম দফায় চার দিন এবং এরপর দ্বিতীয় দফায় আরও চার দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো বন্ধ থাকার জেরে যাত্রী ভোগান্তি চূড়ান্ত হতে পারে বলে আশঙ্কা। মেট্রো রেল তরফে যদিও এই মর্মে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের কাজের জন্য পরিষেবা বন্ধ রাখতে হবে। সব লাইনের মেট্রো বন্ধ না থাকলেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলবে না। ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত এবং পরে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। মেট্রো তরফে খবর, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম বা সিবিটিসি চালু হচ্ছে। তারই পরীক্ষা চলবে। এই পরীক্ষা সফল হলে দুই ট্রেনের মধ্যে ধাক্কা লাগার আশঙ্কা কমে আসবে।

এছাড়া অতিরিক্ত গতি বাড়ানোর সম্ভাবনা থাকবে না। এই রুটে মূলত অফিস যাত্রীরা যাতায়াত করেন। তাই মেট্রো বন্ধ থাকার ফলে রাস্তায় চাপ অনেকটাই বাড়বে। বাস থেকে শুরু করে ট্যাক্সিতে যাত্রীদের ভিড় বাড়বে এই সময়। সেই অবস্থায় বেসরকারি বাস এবং শাটল গাড়ির সংখ্যা ওই রুটে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...