Saturday, June 20, 2026

কোচবিহারে মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে উদ্ধার ইন্টার্নের ঝুলন্ত দেহ!

Date:

Share post:

পড়াশুনার চাপ নাকি অবসাদে আত্মহত্যা, কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের (Maharaja Jitendra Narayan Medical College and Hospital) হোস্টেল রুম থেকে ২৬ বছরের ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় উঠছে প্রশ্ন। বুধবার গভীর রাতে মেডিক্যাল হোস্টেলের ৩০৪ নম্বর রুম থেকে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া কিষাণ কুমারের (Kishan Kumar) দেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিহারের বেগুসরাই এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট মেলেনি।পড়ুয়ার সহপাঠীদের সঙ্গে কথা বলছে পুলিশ।

এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডল (Nirmal Kumar Mondal) জানিয়েছেন ইতিমধ্যেই মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কী কারণে এই মৃত্যু তা তদন্তসাপেক্ষ, তবে গোটা ঘটনায় হাসপাতাল চত্বরে পড়ুয়াদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। পড়াশুনার চাপ নাকি প্রেম ঘটিত সমস্যার কারণেই চরম সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...