Saturday, April 4, 2026

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মুছল মুজিবের নাম! সরল সত্যেন্দ্রনাথ-জগদীশচন্দ্র-জীবনানন্দের নামও

Date:

Share post:

‘নাম বদল অভিযান’ অব্যাহত বাংলাদেশে। সেই তালিকায় যুক্ত হল খুলনা বিশ্ববিদ্যালয়। প্রত্যাশা মতোই বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল’ আর থাকছে না। এছাড়াও সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, জীবনানন্দ দাশ, প্রফুল্লচন্দ্র রায়ের মতো অমুসলিম কৃতী বাঙালিদের নামে যে হলগুলি ছিল, সেগুলিরও নাম বদলে ফেলা হয়েছে।

নামফলকগুলির আনুষ্ঠানিক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. গোলাম রহমান। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন ও হলের নাম পরিবর্তন করা হয়েছে। কোন ভবন ও হলের কী নাম হল?

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে’র নাম হচ্ছে ‘বীরশ্রেষ্ঠ মহম্মদ রুহুল আমিন হল’, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘বিজয় ২৪ হল’, ‘সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনে’র নাম ‘অ্যাকাডেমিক ভবন ১’, ‘জগদীশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে’র নাম ‘অ্যাকাডেমিক ভবন ২’, ‘কবি জীবনানন্দ দাশ অ্যাকাডেমিক ভবনে’র নাম ‘অ্যাকাডেমিক ভবন ৩’, ‘জয় বাংলা ভবনে’র নাম ‘অ্যাকাডেমিক ভবন ৪’, ‘শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসনিক ভবনে’র নাম ‘প্রশাসনিক ভবন’, ‘শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রে’র নাম ‘খুলনা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার’, ‘সুলতানা কামাল জিমনেসিয়ামে’র নাম ‘খুলনা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম’, ‘আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারে’র নাম ‘খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগার’ করা হয়েছে। এছাড়াও শিক্ষকদের তিনটি কোয়ার্টারের নাম পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন- বাংলাকে বঞ্চনা কেন? রাজ্যসভায় ডেরেকের তোপে চুপ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...