Monday, June 8, 2026

নাম মেলেনি নয়া মুখ্যমন্ত্রীর! মনিপুরে জারি রাষ্ট্রপতি শাসন

Date:

Share post:

শেষ পর্যন্ত মনিপুরে (Manipur) জারি হল রাষ্ট্রপতি শাসন (President Rule)। বৃহস্পতিবার, সন্ধেয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। গত দেড় বছর ধরে সেখানে জাতি সংঘর্ষ চলছে। চাপে পড়ে কিছুদিন আগে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং (Biren Singh)। কিন্তু তার পরে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন- তা নিয়ে ঐক্যমত্য হয়নি। এর জেরেই জারি হল রাষ্ট্রপতি শাসন।

দেড় বছর ধরে জাতি সংঘর্ষ চলা মনিপুরে দিন চারেক আগে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সারা দেশের নজর ছিল তার দিকে। সূত্রের খবর, নতুন মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে মনিপুরের রাজ্য বিজেপি বিধায়কদের মধ্যে কোনও ঐক্যমত্য হয়নি। নতুন নেতা নির্বাচনের জন্য একাধিক দলীয় বৈঠক হলেও কোনও নামে চূড়ান্ত সিলমোহর পড়েনি।

মনিপুরের (Manipur) নতুন মুখ্যমন্ত্রীর নামে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব হস্তক্ষেপ করবে বলে আশা করা হয়েছিল, কিন্তু তাতও কোনও সুনির্দিষ্ট ফলাফল না পাওয়ায়, রাষ্ট্রপতি শাসন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Related articles

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...