Saturday, June 20, 2026

কলকাতায় একাকী বৃদ্ধার বাড়িতে ডাকাতি! নজরে পরিচারিকা-কেয়ার টেকারের ভূমিকা

Date:

Share post:

ফের কলকাতায় একাকী বৃদ্ধার বাড়িতে ডাকাতি। লুঠ ১৫ হাজার টাকার নগদ ও বড় অঙ্কের গয়না। কলকাতার অন্যতম ব্যস্ত সেন্ট্রাল অ্যাভিনিউ-এ এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘটনার তদন্ত শুরু করেছে বড়তলার থানার পুলিশ (Police)।

৩২৬/এ সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পরিচারিকা ও কেয়ারটেকারের ভরসায় থাকেন ৬৬ বছরের মধুরিমা মৈত্র (Madhirima Moitra)। তাঁর কন্যারা সবাই থাকেন রাজ্যের বাইরে। মাস দেড়েক আগে এয়ারপোর্টে (Airport) পড়ে গিয়ে তাঁর কোমরের হাড় ভেঙে যায়। তখন থেকেই তিনি শয্যাশায়ী। বাড়ির পরিচারিকা সন্ধ্যা দাস পুলিশকে (Police) জানান, নীচে থেকে কেয়ার টেকার কলিং বেল বাজাতেই তিনি রিমোর্ট কন্ট্রোলে দরজা খুলে দেন। অভিযোগ, এরপরই ধারাল অস্ত্র নিয়ে দোতলায় হাজির হয় দুই দুষ্কৃতী। প্রৌঢ়ার মাথায় বন্দুক ঠেকিয়ে দুষ্কৃতীরা নগদ কয়েক লক্ষ টাকা এবং সোনার গয়না লুঠ করে চম্পট দেয় তারা।
আরও খবর: কেরলের মন্দিরে হাতির আক্রমণের ভয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু তিন বৃদ্ধের

ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের অপরাধ দমন শাখা এবং বটতলা থানার পুলিশ। CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নজরে পরিচারিকা ও কেয়ারটেকারের ভূমিকা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...