Friday, April 3, 2026

পূর্ণতার এক অবর্ণনীয় অনুভূতি: হাসপাতালে হাসিবুলকে দেখে লিখলেন অভিষেক

Date:

Share post:

আলতাফ হোসেন ঘরামির পরে শেখ হাসিবুল। ‘সেবাশ্রয়’-এ গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) উদ্যোগে রোগমুক্তি হল তরুণের। মেরুদণ্ডের টিউমার নিয়ে সেবাশ্রয়ে গিয়েছিলেন হাসিবুল। অভিষেকের উদ্যোগে কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। শনিবার সেই হাসপাতালে গিয়ে হাসিবুলের সঙ্গে দেখা করেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। পূর্ণতার এক অবর্ণনীয় অনুভূতি অনুভব করলাম- লিখলেন অভিষেক।

মেরুদণ্ডে টিউমার নিয়ে ক্যাম্পে এসেছিলেন হাসিবুল। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না তিনি। কিন্তু ‘সেবাশ্রয়’-এ সেই অস্ত্রোপচারের প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) উদ্যোগে হাসিবুলকে ভর্তি করানো হয়েছিল কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে। সেখানেই গত ১০ ফেব্রুয়ারি হাসিবুলের মেরুদণ্ডের টিউমার সফল অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়। শনিবার সেই হাসপাতালে গিয়ে হাসিবুলের সঙ্গে দেখা করেন অভিষেক।

সেই সাক্ষাতের ছবি ফেসবুকে শেয়ার করে অভিষেক লেখেন,
“স্পাইনাল কর্ড টিউমার শেখ হাসিবুলের হাঁটার ক্ষমতা কেড়ে নিয়েছিল, তাঁর বাম পা অবশ হয়ে গিয়েছিল। আমি যখন তাঁর সঙ্গে প্রথম #Sebaashray ক্যাম্পে দেখা করি, তাঁর চোখে লড়াই করার দৃঢ়তা ছিল। আমি জানতাম আমাদের কাজ করতে হবে।“
আরও খবর: শান্তিপুর হাসপাতালের বমি-কাণ্ডে তদন্ত কমিটি গঠন, শোকজ অভিযুক্ত চিকিৎসককে

এদিন তাঁকে দেখে খুশি অভিষেক। লেখেন, “আজ, আমি যখন তাঁর সামনে দাঁড়িয়েছিলাম, তাঁর অনাবিল আনন্দ দেখে, আমি পূর্ণতার এক অবর্ণনীয় অনুভূতি অনুভব করেছি। আমি আত্মবিশ্বাসী যে অনেক আগেই হাসিবুল নতুন শক্তিতে জীবনকে আলিঙ্গন করবে।“ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, কোনও সেবাশ্রয়-এ কেউ একা লড়ে না, কোনও স্বপ্ন সেখানে অধরা নয়।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...