Saturday, April 4, 2026

বরাদ্দ ১৫ কোটি! ঢেলে সাজছে রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাব

Date:

Share post:

রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন বিতর্ক নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। ওষুধের গুণমান যাচাই করতে ভিন রাজ্যের পরীক্ষাগারের ওপর নির্ভরতা কমাতে এবং দ্রুত পরীক্ষার ফলাফল পেতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

ড্রাগ টেস্টিং ল্যাবকে ঢেলে সাজাতে রাজ্য স্বাস্থ্য সেবা নিগম দরপত্র আহ্বান করেছে। আগামী ৬ মার্চ বিকেল ৫টার পরে সব দরপত্র প্রকাশ্যে আনা হবে এবং তার পর প্রতিটি যন্ত্রের জন্য বেছে নেওয়া হবে বিভিন্ন সংস্থাকে। পরিকাঠামো উন্নয়নে ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জানা গেছে পরীক্ষাগারের মান উন্নয়নে ১৩ ধরনের মোট ৩৭টি অত্যাধুনিক বহুমূল্য সরঞ্জাম কেনা হচ্ছে। এছাড়া পরীক্ষা-নিরীক্ষার জন্য বেশ কিছু নতুন প্রযুক্তিও আনা হচ্ছে। বসানো হচ্ছে ৩৫ লাখ টাকার অ্যানালিটিক্যাল ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম, ৫০ লক্ষ টাকার প্রিন্টার-সহ অ্যানালিটিক্যাল ব্যালান্স মেশিন এবং ১.১০ কোটি টাকা দামের মাইক্রো-ব্যালান্স প্রিন্টার। ইতিমধ্যেই টেন্ডার দিয়ে সরবরাহকারী সংস্থা বাছাইয়ের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আরও পড়ুন- এসএসকেএমে রেকর্ড গলব্লাডার অস্ত্রোপচার: চিকিৎসকদের সমন্বয়ে সাফল্যে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...