Saturday, February 21, 2026

লক্ষ্য লিগ-শিল্ড জয়, কেরালার বিরুদ্ধে তিন পয়েন্ট পাখির চোখ মোলিনার

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে বাগানের সামনে কেরালা ব্লাস্টার্স। আইএসএল লিগ-শিল্ড জয় থেকে মাত্র ছ’ পয়েন্ট দূরে দাঁড়িয়ে সবুজ-মেরুন। তাই কোচিতে কেরালাকে হারালেই লিগ-শিল্ড খেতাব কার্যত মুঠোয় নিয়ে ফেলবে জোসে মোলিনার দল। তাই এই ম্যাচকে হাল্কাভাবে নিতে নারাজ বাগান কোচ।

২১ ম্যাচে ৪৬ পয়েন্ট এখন সবুজ-মেরুনের। ম্যাজিক ফিগার ৫১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া তার বেশি পয়েন্ট পাবে না। তাই কেরালা জয় করে ৪৯ পয়েন্ট নিয়েই ২৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামতে চায় মোলিনা ব্রিগেড। সেক্ষেত্রে যুবভারতীতেই শিল্ড জয়ের সেলিব্রেশনের সুযোগ থাকবে জেমি ম্যাকলারেনদের কাছে। আপাতত সব ভুলে আজ কেরালা জয়ে ফোকাস মোহনবাগানের।

শুক্রবার দুপুরে কোচি রওনা হয় মোলিনার দল। চোটের কারণে সাহাল আব্দুল সামাদ, আশিস রাই ও অনিরুদ্ধ থাপাকে ছাড়াই কেরালা ম্যাচে খেলতে গিয়েছে মোহনবাগান। কার্ড সমস্যায় এই ম্যাচে নেই গ্রেগ স্টুয়ার্ট। তাই তিনিও যাননি। বাকিদের নিয়েই গত কয়েকদিনের অনুশীলনে কেরালা-বধের রণকৌশল তৈরি করেছেন কোচ মোলিনা। কেরালার ম্যাচের আগে বাগানের স্প্যানিশ কোচের গলায় সতর্কতার সুর। মোলিনা বললেন, ‘‘লিগ-শিল্ড জেতার পথে প্রথম ধাপ হল কেরালাকে হারানো। কোচিতে তিন পয়েন্ট পেতে হবে। তাহলে এক পা এগোব। তারপর ঘরের মাঠে আর এক পা।”

ফুটবলারদের এই বার্তা দিয়েই তাতাচ্ছেন মোলিনা। তিনি চান না, ফটবলাররা গা-ছাড়া মনোভাব দেখাক। মোহনবাগান কোচ বললেন, ‘‘দলের প্রত্যেককে বলেছি, এই পরিস্থিতিতে শৈথিল্যের জায়গা নেই। খুব গুরুত্বপূর্ণ সময়। পরপর দু’বার লিগ-শিল্ড জয় একেবারেই সহজ ব্যাপার নয়। সেই মাইলফলকের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সতর্ক থাকতে হবে।”

শুভাশিস বসু, আলবার্তো, অলড্রেডদের পাশে রক্ষণে আশিসের জায়গায় দুরন্ত ফর্মে থাকা দীপেন্দু বিশ্বাসই শুরু করবেন। দুই উইংয়ে লিস্টন ও মনবীর। মাঝমাঠে সাহাল ও গ্রেগের জায়গায় শুরু করতে পারেন আপুইয়া ও দীপক টাংরি। তৈরি থাকছেন আশিক কুরুনিয়ন, অভিষেক সূর্যবংশীও। আপফ্রন্টে ম্যাকলারেনের সঙ্গী হয়তো কামিন্স।

আট নম্বরে থাকা কেরালা সামনে রয়েছে সুপার সিক্সে ওঠার সুযোগ। নোয়া সাদিউ চোটের কারণে না থাকলেও লুনা, জিমিনেজদের নিয়ে ঘরের মাঠে ভরা গ্যালারির সমর্থন নিয়ে জয় ছিনিয়ে নিতে মরিয়া কেরাল। মোলিনা তাই বললেন, ‘‘কেরালার বিরুদ্ধে খেলা কঠিন। সমর্থকরা চিৎকার করে দলকে তাতায়। ওদের সামনেও প্লে-অফে খেলার সুযোগ রয়েছে। সহজ হবে না ম্যাচ।”

আরও পড়ুন-শামির হাতেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য ভারতের, ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর 

spot_img

Related articles

ভাষার উপর আক্রমণ বরদাস্ত নয়, অমর একুশের পোস্টে সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রীর 

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (International mother language day) বিশ্বের সব ভাষার প্রতি সম্মান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

সুপ্রিম নির্দেশে আজ রাজ্য ও কমিশনের সঙ্গে বৈঠক হাইকোর্টের

শীর্ষ আদালতে এসআইআর (SIR) মামলায় কলকাতা হাইকোর্টকে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) । লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে...

রাজবংশী ও কুড়মালি ভাষার জন্য রাজ্যের লড়াই: অষ্টম তফসিলের দাবি কেন্দ্রকে

বারবার নিজেদের আদিবাসী ও মূলবাসী বন্ধু হিসাবে প্রমাণ করার চেষ্টা করা নরেন্দ্র মোদি সরকার যে আদতে মিথ্যাচার করে...

সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রশ্ন: বন্দেমাতরম-নির্দেশিকা নিয়ে হাই কোর্টে মামলা

একসময় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন তুলে বন্দেমাতরমের একাধিক স্তবক নিয়ে দ্বিমত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বরা। সেই বন্দেমাতরম-এর (Vande Mataram)...