Wednesday, March 25, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল-এ দাপট অব্যাহত মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারাল ৩-০ গোলে। বাগানের হয়ে জোড়া গোল জেমি ম্যাকলারেনের। ওপর গোল আলবার্তো রদ্রিগেজের। এই জয়ের ফলে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ-শিল্ড জয় কার্যত পাঁকা করে ফেলল জোসে মোলিনার দল।

২) বিরাট আর্থিক প্রতারণার শিকার হলেন বিশ্বের দ্রুততম মানব উইসেন বোল্ট। জানা যাচ্ছে, বিশ্বের দ্রুততম মানবের প্রায় খোয়া গিয়েছে এক কোটি ২০ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০৪ কোটি টাকা । সূত্রের খবর, এর নেপথ্যে জামাইকার সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বোল্টের আইনজীবী লিন্টন গর্ডন। তাঁর দাবি, সংগঠিত ভাবে প্রতারণা করা হয়েছে বোল্টকে।

৩) ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ । দুবাইতে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ। সেই টুর্নামেন্ট খেলতে এদিন দুবাই রওনা দিল ভারতীয় দল। এদিন ১৫ জন ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফেরা একসঙ্গে গেলেন। মুম্বই বিমানবন্দর থেকে বিমান ধরেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

৪) অসুস্থ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। স্থগিত মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির মিটিং । শনিবার ক্লাব তাঁবুতে ছিল বাগানের এক্সিকিউটিভ কমিটির মিটিং। কিন্তু দেবাশিস দত্তের হঠাৎ অসুস্থাতার কারণে স্থগিত রাখা হয়েছে মিটিং। এদিন এমনটাই জানান হল মোহনবাগানের পক্ষ থেকে।

৫) মহম্মদ শামির ওপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন গ্রিনস্টোন লোবো নামে এক জ্যোতিষী। দীর্ঘ এক বছর পর চোট সারিয়ে টিম ইন্ডিয়ার দলে সুযোগ পেয়েছেন শামি। শামিকে এখনও চেনা ফর্মে দেখা যায়নি। তবে এই শামির হাতেই নাকি খুলে যাবে ভারতের ভাগ্য । এমনটাই জানান ওই জ্যোতিষী।

আরও পড়ুন- বহু লবি বঙ্গ বিজেপিতে! তাল তুলছে বিরোধী দলনেতার বিরুদ্ধেই

 

 

 

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...