Wednesday, April 8, 2026

ঘোষিত আইপিএলের পূর্ণ সূচি, প্রথম ম্যাচ ইডেনে মুখোমুখি KKR-RCB, ফাইনালও ক্রিকেটের নন্দন কাননে

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। ঘোষিত আইপিএলের পূর্ণ সূচি । ২০২৫ আইপিএল শুরু ২২ মার্চ। ইডেনে হবে প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ফাইনাল ২৫ মে। সেই ম্যাচও হবে ক্রিকেটের নন্দনকানন ইডেনে। সবমিলিয়ে ম্যাচ হবে ৭৪টি ।

গ্রুপ পর্বের পাশাপাশি এদিন ঘোষণা করা হয়েছে নকআউটের সূচিও । ২০ মে থেকে শুরু হবে আইপিএলের নকআউট পর্ব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে ওইদিন। পরের দিন এলিমিনেটর, পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ দলের মধ্যে। এই দুটি ম্যাচ খেলা হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হবে ইডেনে, ২৩ মে। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ী দল মুখোমুখি হবে ওই ম্যাচে। ইডেন গার্ডেন্সেই ২৫ মে ফাইনাল খেলা হবে।

এদিকে পাঁচ বারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচ ২৩ মার্চ। প্রথম ম্যাচেই তারা খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে চেন্নাইয়ে।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, নিমেষে শেষ বাড়তি টিকিট

 

 

 

 

 

Related articles

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...