Saturday, June 27, 2026

একের ঘাড়ে দুই, তার উপরে আরও! দিল্লি স্টেশনে পদপিষ্টে মৃত বেড়ে ১৮

Date:

Share post:

মহাকুম্ভের জন্য রেলের বিপুল ব্যবস্থাপনা যে কতটা ঢক্কা নিনাদ ছিল এবার তা কার্যত স্বীকার করে নিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। নতুন দিল্লি স্টেশনে (New Delhi) পদপিষ্টের (stampede) ঘটনায় শেষপর্যন্ত উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন রেলমন্ত্রী। যদিও যে চরম অব্যবস্থার জন্য মৃত্যু হল ১৮ জন মানুষের তা আদৌ রেলের গাফিলতি নয় বলে দাবি নর্দার্ন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের (CPRO)। সেখানেই স্বজন হারানো পরিবারগুলির প্রশ্ন, এত ঢাক পিটিয়ে প্রয়াগরাজে মানুষকে ডেকে এনে তাঁদের জীবন-পরিজনের দায়িত্ব কার ছিল।

শনিবার রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে একাধিক যাত্রী, এমনকি স্টেশনের (New Delhi) কুলিরা পর্যন্ত দাবি করেছেন ১২ নম্বর প্ল্যাটফর্মের ট্রেন আচমকা ১৬ নম্বরে ঘোষণা হওয়াতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় ফুটব্রিজে (footbridge)। নিহতদের পরিজনদের কথায় প্ল্যাটফর্ম পৌঁছাতে ফুটব্রিজের সিড়িতে একজনের পিঠের উপর দিয়ে আরেকজন যাওয়ার চেষ্টা করে। তাকে দেখে পিছনের যাত্রীরা তার ঘাড়ের উপর দিয়ে নির্দিষ্ট প্ল্যাটফর্মে (platform) সময় মতো পৌঁছানোর চেষ্টা করতে থাকেন।

স্বাভাবিকভাবেই সামনে থাকা পরিবারগুলি সবার আগে পড়ে যায়। পদপিষ্টের (stampede) শিকার মানুষের মধ্যে বেশিরভাগ মহিলা ও শিশু। কুলিদের (porter) দাবি, প্ল্যাটফর্ম থেকেই তাঁরা অন্তত ১৫টি মৃতদেহ অ্যাম্বুল্যান্সে তুলেছেন। এপর্যন্ত মৃতের সংখ্যা ১৮, যার মধ্যে ১২ জন মহিলা ও ৫ জন নাবালক।

দিল্লি স্টেশনের পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি (President of India) থেকে প্রধানমন্ত্রী। রেলের তরফ থেকে মৃতদের পরিবার প্রতি ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২.৫ লক্ষ ও সামান্য আহতদের ১ লক্ষ টাকা পর্যন্ত নিয়ম মতো ক্ষতিপূরণের (compensation) ঘোষণা করেছে। তবে সেখানেই হয়রানির শেষ হবে কি না তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। বাংলার পুণ্যার্থী যারা মহাকুম্ভে পদপিষ্ট হয়েছেন, তাঁদের মৃত্যু সংশাপত্র পর্যন্ত দেয়নি ডবল ইঞ্জিন সরকার।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...