Wednesday, April 8, 2026

ক্ষেতের ফসল বাঁচানোর চেষ্টা , হনুমান তাড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি এগরার পড়ুয়ার

Date:

Share post:

এমন হয় ! একদল হনুমান ঢুকে ক্ষেতের ফসল নষ্ট করছিল বলে তাদের তাড়া করতে যায় সন্তোষ দাস (১৭)।জেড়থান গয়াপ্রসাদ বিদ্যাপীঠের একাদশ শ্রেণির ছাত্র। শনিবার দুপুর ২টো নাগাদ বাড়ির কাছেই বাদাম ক্ষেতে। পাশের পান বরজের গা ঘেঁষে যাওয়ার সময় একটি খোলা তারে জড়িয়ে ছিটকে মাটিতে পড়ে ছেলেটি। তার গা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। স্থানীয়েরা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ততক্ষণে সব শেষ।

সংজ্ঞাহীন অবস্থায় সন্তোষকে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, নিরঞ্জন দাস নামে ওই পান বরজের মালিক চুরি ঠেকাতে অবৈধ ভাবে বরজের চারপাশে বিদ্যুৎবাহী তার লাগিয়ে রেখেছিলেন। ছাত্রমৃত্যুর ঘটনায় নিরঞ্জনের শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসীরা। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...