Saturday, April 4, 2026

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধৃত বনগাঁর কাউন্সিলর

Date:

Share post:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং সম্পর্কে ছেড়ে বেরিয়ে আসার অভিযোগ বনগাঁর নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলরের বাড়ির সামনে বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের অভিযোগে ধরনা দিলেন এক মহিলা। বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিৎ বিশ্বাস অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলেছেন ওই মহিলা।

কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসে রবিবার। এক মহিলা কাউন্সিলরের বাড়ির সামনে গিয়ে দাবি করেন, এক বছর ধরে কাউন্সিলর তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন। মহিলার দাবি, ওই সম্পর্কের জন্য বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতেও থাকতে হয়েছে তাকে। কিন্তু সম্প্রতি কাউন্সিলের তার সঙ্গে যোগাযোগ রাখছেন না। এমনকি মহিলাকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কাউন্সিলরের বাড়ির সামনে মহিলার ধর্না দেওয়ার কথা জানতে পেরে সেখানে পৌঁছে যান স্থানীয় থানার পুলিশকর্মীরা। মহিলাকে থানায় গিয়ে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়। তার পরে কাউন্সিলরের বাড়ির সামনে থেকে সরে যান মহিলা এবং থানায় অভিযোগ দায়ের করেন।

কাউন্সিলর জানান, মহিলার অভিযোগ ভিত্তিহীন। যে অভিযোগগুলি উঠছে, তেমন কিছুই ঘটেনি বলে দাবি কাউন্সিলরের।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...