Monday, April 6, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিতর্ক, করাচি স্টেডিয়ামে নেই ভারতের পতাকা, মুখ খুলল পাকিস্তান

Date:

Share post:

হাতে আর মাত্র একদিন। তারপর শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তারই মাঝে দেখা দিয়েছে বিতর্ক। এদিন সকালে একটি ভিডিও ছড়িয়ে পরে, তাতে দেখা যায় করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা বাদ দিয়ে উড়ছে অংশগ্রহণকারী সব দেশের পতাকা। এরপরই দেখা দেয় নতুন বিতর্ক। যদিও এই নিয়ে মুখ খুলেছে পাকিস্তান।

সোমবার সকালে একটি ভিডিও ছড়িয়ে পড়ে । যেখানে দেখা যায়, করাচি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ডের থেকে বাংলাদেশ, অংশগ্রহণকারী সব দেশের পতাকাই রয়েছে। শুধু নেই ভারতের পতাকা। আর এরপরই শুরু হয় বিতর্ক। আর এরপরই এই নিয়ে মুখ খোলে পাকিস্তান। ভারতের পতাকা না থাকার প্রসঙ্গে পাক বোর্ডের একটি সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের ওয়েবসাইটে বলেন, “আইসিসির নির্দেশ অনুযায়ী ম্যাচের দিন চারটি পতাকা টাঙানো যাবে। আয়োজক পাকিস্তান, উদ্যোক্তা আইসিসি এবং যে দু’টি দেশ খেলছে তাদের।“ যদিও তার কথার সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওর কোন মিল নেই। ম্যাচের দিনতো নয় , বরং টুর্নামেন্ট শুরুর হওয়ার দুদিন আগে করাচি স্টেডিয়ামে উড়ছে ভারত বাদে অংশগ্রহণকারী সব দেশের পতকা।

উল্লেখ্য যে দেশে আইসিসির টুর্নামেন্ট হয়, যেই মাঠে খেলা হবে, সেখানে অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকে। পাশাপাশি আইসিসির পতাকাও থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দেশ খেলে। সুতরাং, পাকিস্তানের তিনটি মাঠেই আটটি দেশের পতাকা থাকার কথা। কিন্তু এদিন দেখা গেল ব্যতিক্রম।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। কারণ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত খেলতে যাবে না বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত তাদের ম্যাচ খেলবে দুবাই।

আরও পড়ুন- ঘোরোয়া ক্রিকেটে রান করেও খুলছে না জাতীয় দলের দরজা, মুখ খুললেন রাহানে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...