Thursday, March 19, 2026

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু বাবা-মা-মেয়ের

Date:

Share post:

শহরে ফের গতির বলি তিনজন। একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকের ছায়া উত্তর ২৪ পরগনার বিরাটিতে। দুর্ঘটনাটি ঘটে এয়ারপোর্ট তিন নম্বর গেটের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর।

রবিবার সন্ধ্যায় বিরাটির দিক থেকে এয়ারপোর্টের দিকে আসছিলেন জয়দীপ দাশগুপ্ত, দীপা দাশগুপ্ত ও তাঁদের কন্যা সৃজনী দাশগুপ্ত। তিনজনেই একটি স্কুটিতে সওয়ার ছিলেন। এয়ারপোর্ট সিটি হোটেলের কাছে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার সামনেই একটি লরি সজোরে পিছন থেকে তাঁদের ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লরির ধাক্কায় তাঁরা ছিটকে পড়েন। চাকার তলায় পিষ্ট হয়ে যান। তিনজনে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন। রাতের দিকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া লরি চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এবার তার বলি বিরাটির একই পরিবারের তিন সদস্য।

আরও পড়ুন- রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ায়! ৪-৫ দিন মায়ের মৃতদেহ আগলে রইল ছেলে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...