Saturday, June 20, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু ভারতের, নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং বিরাট-রোহিতের

Date:

Share post:

২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ। আর ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল টিম ইন্ডিয়া। যেই ভিডিও পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে বিরাট কোহলি-রোহিত শর্মাদের নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা যায় । বল হাতে নামেন মহম্মদ শামি , অর্শদীপ সিং।

শনিবারই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই পৌঁছে যায় টিম ইন্ডিয়া। আর রবিবারই অনুশীলনে নেমে পড়ে ভারতীয় দল। বিসিসিআই যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, নেটে প্রথমে ব্যাট করতে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাঁদের বল করছিলেন শামি ও অর্শদীপ সিং। কোহলির নজর ছিল অফ স্টাম্পে। অফ স্টাম্পের বাইরের বল মারার চেষ্টাই করেননি তিনি। রোহিতও বল ব্যাটের মাঝখানে খেলার চেষ্টা করছিলেন। কভার ড্রাইভ, কাট, পুলের দিকেই নজর ছিল তাঁদের। মাটিতে বল রাখার চেষ্টা করছিলেন ভারতের দুই ব্যাটার। তাঁদের নেটের পিছনেই দাঁড়িয়েছিলেন গম্ভীর। তিনি নজর রাখছিলেন দু’জনের দিকে। এদিকে বল হাতে অনুশীলন করেন মহম্মদ শামি। নেটে মূলত লাইন-লেংথের উপর আরও বেশি জোর দিতে দেখা যায় ভারতের তারকা পেসারকে। প্রথম দিকে শর্ট রান আপে বোলিং করছিলেন শামি। কিন্তু নেট শুরু হওয়ার পর পুরো রান আপে বোলিং করেন শামি। মূলত অফস্টাম্প লাইন লক্ষ‌্য করে বোলিং করেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। ২ মার্চ টিম ইন্ডিয়ার সামনে নিউজিল্যান্ড।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে অনন্য নজিরের সামনে কোহলি

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...