Saturday, April 18, 2026

পাড়ার যুবকের বিয়ের প্রস্তাব নাকচ করতেই অপহরণ কলেজ ছাত্রীকে, বারুইপুরে চাঞ্চল্য

Date:

Share post:

পাড়ার ছেলের বিয়ের প্রস্তাবে কলেজ ছাত্রী ‘না’ বলায় প্রত্যাখ্যানের চরম শাস্তি হিসেবে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হলো তাঁকে। বারুইপুর থানার (Baruipur Police Station) এলাকার বেদবেরিয়া অঞ্চলের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পরীক্ষা শেষের পর তিন যুবক ওই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে অ্যাসিড হামলার হুমকি দেয়। বেধড়ক মারধরের পর রাতে যুবতীকে বাড়ির সামনে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা।

নির্যাতিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বারুইপুর হাসপাতালে রাতেই চিকিৎসা হয় প্রহৃত ছাত্রীর। যুবতীর অভিযোগ, কলেজে পরবর্তী পরীক্ষা দিতে গেলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে অভিযুক্ত শাশ্বত বৈদ্য। যদিও প্রতিবেশীদের দাবি, শাশ্বতর সঙ্গে কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁদের মধ্যে ঝামেলা হয়। তার জেরেই এমন কাণ্ড। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা, কলেজ যাওয়া নিয়ে আতঙ্কে ছাত্রী ও তাঁর পরিবার। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ।

 

Related articles

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...