Tuesday, June 23, 2026

অবশেষে নিজের প্রেমকাহিনি শোনালেন নীরজ, জানালেন কীভাবে আলাপ স্ত্রী হিমানির সঙ্গে

Date:

Share post:

হঠাৎই খবর দেন বিয়ে করেছেন তিনি। তবে সেখানে ছিল না পাত্রীর কোন পরিচয়। তিনি বিয়ের ছবি পোস্ট করতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের প্রশ্ন জাগে কে এই পাত্রী ? কত দিনের সম্পর্ক নীরজ এবং হিমানি মোরের। সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই মুখ খুললেন নীরজ।

এক সাক্ষাৎকারে নীরজ তাদের সম্পর্ক নিয়ে বলেন, “ হিমানিকে আমি অনেক দিন ধরেই চিনতাম। ওর পরিবারের অনেকেই খেলার সঙ্গে যুক্ত। হিমানির বাবা এবং মা কবাডি খেলতেন। ওর দাদাদের কেউ বক্সার, কেউ কুস্তিগির। হিমানি নিজে টেনিস খেলত। কিন্তু চোট পাওয়ার পর খেলা ছেড়ে পড়াশোনার দিকেই মন দেয়। আমাদের দুই পরিবারই খেলার সঙ্গে যুক্ত। সেই সুত্রেই দেখা হয়েছিল। প্রথম দিকে কথা হয়েছিল খেলা নিয়েই। যেমন দু’জন খেলোয়াড়ের মধ্যে হয়ে থাকে। খুবই সাধারণ কথাবার্তা হত। ধীরে ধীরে বুঝতে পারি যে আমরা একে অপরকে ভালবেসে ফেলেছি।“

এখানেই না থেমে নীরজ আরও বলেন,” অনেকেই জানত আমি বিয়ে করতে চলেছি। পরিবার এবং বন্ধুবান্ধবদের অনেককেই বলা হয়েছিল। আমি দ্রুত অনুশীলনে ফিরতে চেয়েছিলাম। কিন্তু সকলকে নেমন্তন্ন করতে গেলে প্রচুর সময় লাগত। কোনও ভাবেই আমি মরশুম শুরুর আগে বিয়ে করতে পারতাম না। আশা করি পরে বড় করে অনুষ্ঠান করব। তখন সকলকে আমন্ত্রণ জানাব। আমার গ্রামের সকলে বুঝবে এই ব্যাপারটা। আমাদের বাড়িতে কোনও অনুষ্ঠান হলে পুরো গ্রামের নেমন্তন্ন থাকে। সে আমার দিদির বিয়ে হোক বা অলিম্পিক্সে সোনা জিতে ফেরার পরের অনুষ্ঠান। ওরা জানে যে আমি এবং হিমানি সময় পেলে অবশ্যই বড় করে অনুষ্ঠান করব।“

১৯ জানুয়ারি নিজের বিয়ের খবর সামনে আনেন নীরজ। বরবেশে নিজের ছবি পোস্ট করেছিলেন অলিম্পিক্সে পদক জয়ী ।

আরও পড়ুন- তাঁকে নিয়ে গুজব ছড়ানো হয়েছে, সরছেন না ভারতীয় অলিম্পিক্স সংস্থার পদথেকে, জানালেন মেরি

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...