Saturday, April 4, 2026

স্বামী বাইরে, একা মহিলাকে টার্গেট করে টালিগঞ্জে দুঃসাহসিক ডাকাতি!

Date:

Share post:

টালিগঞ্জের (Tollygunge ) মুর আভিনিউ এলাকার দাসানি স্টুডিওর পাশের একটি ফ্ল্যাটে সোমবার ভরসন্ধ্যায় দুষ্কৃতী তাণ্ডব। স্বামী বাইরে থাকায় একাকী মহিলাকে টার্গেট করে সোনা-গয়না, টাকা কড়ি নিয়ে চম্পট অভিযুক্তদের। বিডনস্ট্রিট, দমদমের পর এবার একই কায়দায় টালিগঞ্জে ডাকাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মনে। তদন্তে নেমেছে পুলিশ।

সোনালী বিশ্বাস (Sonali Biswas) নামে ওই ফ্ল্যাটের মহিলা জানিয়েছেন অন্যান্য দিনের মতো সোমবার তাঁর স্বামী সকালে কাজে বেরিয়ে যান। বিকেলে নিজের কিছু কাজ নিয়ে তিনিও বাইরে গেছিলেন। ফিরে আসার পর যে এত বড় ঘটনা ঘটবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি। সন্ধ্যায় ফ্ল্যাটে ফিরতেই তাঁর অভিযোগ, দরজা খোলার সঙ্গে সঙ্গেই পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মারে দুই আততায়ী। যার জেরে মাটিতে আছাড় খেয়ে পড়েন তিনি। এরপর তাঁকে অস্ত্র দেখিয়ে সোনাদানা লুট করা হয়। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।তাণ্ডব শেষ হলে মহিলার মুখে কাপড় ঢুকিয়ে, হাত-পা বেঁধে তাঁকে সেই অবস্থাতেই ফেলে রেখে চলে যায় ডাকাতদল। রাতের দিকে ফেরেন সেই মহিলার স্বামী। সবকিছু জানার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশ্ন উঠছে, যেখানে গোটা ফ্ল্যাট সিসিটিভি নিরাপত্তায় মোড়া, সেখানে দাঁড়িয়ে কীভাবেই বা ভর সন্ধ্যায় এমন তাণ্ডব চালাল দুষ্কৃতীরা? রিজেন্ট পার্ক থানার (Regent park police station) পুলিশ সূত্রে জানা গেছে মোট দশ ভরি সোনা চুরি করে চম্পট দিয়েছে আততায়ীরা। ছেলের বিয়ের কারণেই ওই মহিলা বাড়িতে সোনা কিনে রেখেছিলেন। এই বিষয়টি লক্ষ্য করার পরই পরিকল্পিতভাবে এই আক্রমণ কিনা, অথবা আক্রান্তদের কোনও আত্মীয় পরিচিত এর সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...