Monday, April 13, 2026

বাম আমলের বিপুল ঋণের বোঝা সামলেও বাংলার ভোলবদলেছে TMC: উন্নয়নের খতিয়ান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাম আমলের বিপুল ঋণের বোঝা সামলেও বাংলার ভোলবদলে দিয়েছে তৃণমূল (TMC) সরকার। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর চলা দুদিনের বিতর্কের শেষে মঙ্গলবার, জবাবি ভাষণে বিস্তারিতভাবে তথ্য তুলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঋণ প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্যের তুল্যমূল্য আলোচনা করেন তিনি। রাজ্য বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এদিন, দীর্ঘ বক্তৃতায় প্রথমে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্য সরকারের ওপর ঋণের বোঝা ৭ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। যেখানে কেন্দ্রীয় সরকারের নেওয়া, কেন্দ্রের ঋণ ২০০ লক্ষ ১৬ কোটি টাকা।

রাজ্য বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “বাজেটে আমরা খুশি। বাজেটের অর্ধেকই মহিলা ও শিশুদের কল্যাণে বরাদ্দ করা হয়েছে। যেখানে কেন্দ্রের বাজেটে ওই খাতে বরাদ্ধ ৬ শতাংশ। কেন্দ্রের বাজেটকে ধিক্কার জানাই।”

বিধানসভায় উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, দেউচা পাঁচামিতে কাজ শুরু হয়ে গিয়েছে। জমিদাতা ৪৪৩৮ টি পরিবারের প্রায় ৯০ শতাংশ অনুমতি দিয়েছে। ১১২৪ জনকে সরকারি চাকরি দিয়েছি। প্রকল্পের জন্য জমি দিলেও ১৮ বছর বয়স না হওয়ায় তাঁদের মাসে ১০ হাজার টাকা দেওয়া হবে। ১৮ হলে চাকরি পাবে। দেউচা পাঁচামিতে কাজ শুরু হয়ে গেলে, আগামী ১০০ বছর কয়লার অভাব হবে না। বিদ্যুৎ এর দাম কমে যাবে।

খাদ্যসাথী প্রকল্পে ৮ কোটি ৮০ লক্ষ উপভোক্তাকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়। দুয়ারে রেশন পাচ্ছেন সাত কোটি ৫০ লক্ষ উপভোক্তা। ১ কোটি ভুয়ো রেশন বাতিল করেছে রাজ্য সরকার।

কাস্ট সার্টিফিকেট ২ কোটি লোককে দেওয়া হয়েছে। আমরা সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া সরল করা হয়েছে। চাকরিতে সাধারণ শ্রেণীর সংরক্ষণ ১৭ শতাংশ বাড়িয়ে দিয়েছি। দুয়ারে সরকারে ৯ টি রাউন্ডে ১২ কোটি মানুষ এসেছেন। আমরা মানুষের জন্য কাজ করলে খুশি হই- মন্তব্য মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, আমরা ৩৭ হাজার কিমি রাস্তা তৈরি করেছি। ভুয়ো জব কার্ড (Job Card) বাতিল হয়েছে। এখানে নেহরু, বিবেকানন্দের নামে স্টেডিয়াম হয় না।

BGBS প্রসঙ্গে মমতা জানান, ১৯ লক্ষ প্রস্তাব এসেছিল। ১৩ লক্ষ কোটির কাজ হয়ে গিয়েছে। এবার ৪,৪০ ৫৯৫ কোটি টাকার প্রস্তাব এসেছে। বেঙ্গলের স্টেবিলিটি আছে। আগে ম্যানডেজ নষ্ট হত, এখন হয় না। সেই কারণেই সবাই বিনিয়োগে আগ্রহী। বাংলাই আগামীতে ভারতের গেটওয়ে হবে- মন্তব্য মুখ্যমন্ত্রীর।

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...