Thursday, June 25, 2026

মুম্বই ক্রিকেটে নক্ষত্রপতন , প্রয়াত প্রাক্তন অধিনায়ক মিলিন্দ রেগে

Date:

Share post:

মুম্বই ক্রিকেটে নক্ষত্রপতন ঘটল বুধবার। প্রয়াত হলেন মুম্বই ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিলিন্দ রেগে। কিংবদন্তি সুনীল গাভাসকরের অত্যন্ত কাছের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন তিনি। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের ঘরোয়া ক্রিকেটের অতি পরিচিত মুখ মিলিন্দ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। স্বাভাবিকভাবেই প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণে শোকের ছায়া মুম্বই তথা ভারতীয় ক্রিকেটমহলে। মিলিন্দ রেগে রেখে গেলেন স্ত্রী ও দুই সন্তানকে।

খেলা ছাড়ার পরে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে ছিলেন মিলিন্দ রেগে। ১৯৮৮ সালে সচিন তেন্ডুকর মুম্বইয়ের রঞ্জি দলে ঢোকার সময় মিলিন্দ ছিলেন এমসিএ-র অন্যতম নির্বাচক। অজিঙ্কা রাহানের নেতত্বে মুম্বই ক্রিকট দল এই মুহূর্তে নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জির সেমিফাইনাল খেলতে ব্যস্ত। তৃতীয় দিনের খেলা শুরুর আগে মুম্বই ও বিদর্ভ উভয় দলের ক্রিকেটাররা এক মিনিট নীরবতা পালন করেন। মুম্বইয়ের ক্রিকেটাররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামেন।

মিলিন্দ রেগে ১৯৬৬ থেকে ১৯৭৮ সালের মধ্যে মোট ৫২টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। ৭০টি ইনিংসে ব্যাট করে তিনি সংগ্রহ করেন সাকুল্যে ১৫৩২ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৬৭ রানের। তিনি ৪৮টি ক্যাচ ধরেন। এই ডানহাতি অফ-স্পিনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে সাকুল্যে ১২৬টি উইকেট সংগ্রহ করেন। ৩ বার ইনিংসে ৫ উইকেট নেন মিলিন্দ। এক ইনিংসে তাঁর সেরা বোলিং পারকফর্ম্যান্স ৮৪ রানে ৬ উইকেট।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...