Saturday, April 4, 2026

দক্ষিণবঙ্গে অকাল বৃষ্টির দুর্যোগ, বুধের সকালে জেলায় জেলায় বর্ষণ শুরু

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে বসন্তে বৃষ্টির থাবা। আগামী ৭২ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে ছাতা সঙ্গী করে কাজে যেতে হবে, মত আবহবিদদের। বুধবার ভোরে কুয়াশার কিছুটা দাপট থাকলেও একটু সময় গড়াতেই শুরু হয় বৃষ্টি। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল। খড়গপুর স্টেশনে আটকে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের মতো দূরপাল্লার গাড়ি।পুরীগেট ফ্লাইওভারের নীচে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনের উপরে গাছ এসে পড়ে৷ যার জেরে থমকে যায় চেন্নাইগামী এই গুরুত্বপূর্ণ ট্রেনটি৷ সকাল থেকে ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক। হাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বৃষ্টি চলবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...