Monday, June 8, 2026

হাওড়ায় নিজের গাড়িতে গুলিবিদ্ধ হুগলির পুলিশ আধিকারিক! চাঞ্চল্য এলাকায় 

Date:

Share post:

ব্যক্তিগত কাজ সেরে ফেরার পথে বুধবার রাত ১২টা নাগাদ হাওড়ায় গুলি বিদ্ধ হলেন হুগলির চন্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল (IC Jayanta Paul)। গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার ব্যাটরা থানা ও শিবপুর থানার (Shibpur Police Station) মাঝামাঝি এলাকায় ঘোষ পাড়া পেট্রোল পাম্পের সামনে। গুলি চলার খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশ। গুলির খোল উদ্ধারের পাশাপাশি একটি গাড়িও আটক করা হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গাড়ি করে চারজন পুলিশ কর্মী হাওড়ার দিক থেকে আসছিলেন। আচমকাই গাড়ির ভিতর জয়ন্ত পালকে (Jayanta Paul) লক্ষ্য করে গুলি চালান অন্য পুলিশ কর্মী।আহত পুলিশকর্মীর বাঁ হাতে গুলি লেগেছে বলে জানা গেছে। সেই সময় গাড়িতে একজন মহিলাও ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়ির মধ্যে কোনও বচসার কারণেই এই গুলি কাণ্ড। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police) । মহিলাসহ বাকি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...