Tuesday, March 17, 2026

বরানগরের সোনার বাইবেল সংরক্ষণের আবেদন সায়ন্তিকার

Date:

Share post:

বরানগরের প্রায় দেড়শো বছরের প্রাচীন রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাইস্কুলের লাইব্রেরিতে থাকা সোনার বাইবেল সংরক্ষণের আর্জি জানালেন স্থানীয় বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরের কাছে ঐতিহাসিক ও বহুমূল্যের এই সম্পত্তি রক্ষা করার আবেদন জানান।

চিঠিতে সায়ন্তিকা জানিয়েছেন, এই বইটি প্রকাশিত হয়েছিল সিটি রোড এবং আইভি লেন কোম্পানি লিমিটেড থেকে। এটি এই বিদ্যালয়ের অন্যতম সবচেয়ে মূল্যবান সম্পত্তি। এই বিশেষ সংস্করণের দুটি কপি সমগ্র এশিয়ায় রয়েছে। এই বাইবেলের আরেকটি কপি গোয়ার একটি গির্জায় রাখা আছে। বইটির পাতাগুলি সোনা দিয়ে বাঁধানো। তাই সঠিক বৈজ্ঞানিক ভিত্তিতে রক্ষণাবেক্ষণের অভাবে এই পৃষ্ঠাগুলি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তাই অবিলম্বে আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট দফতরের কাছে এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পত্তিকে বাঁচানোর জন্য করতে চাই।

তিনি আরও জানিয়েছেন, ১৮৬৫ সালের ১৯ মার্চ, রাজকুমারী মেমোরিয়াল গার্লস নামের হাইস্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন সমাজ সংস্কারক, ব্রাহ্ম সমাজের নেতা শশীপদ বন্দ্যোপাধ্যায়। তিনি ব্রিস্টলের প্রখ্যাত শিক্ষাবিদ মিস মেরি কার্পেন্টারের সংস্পর্শে আসেন। তাঁর আমন্ত্রণেই শশীপদবাবু স্ত্রী রাজকুমারী দেবীকে নিয়ে জাহাজে ইংল্যান্ড যান। সেখানেই মিস কার্পেন্টার শশীপদবাবুকে এই প্রাচীন বাইবেলটি উপহার দেন।

আরও পড়ুন- রোগীর শ্লীলতাহানির অভিযোগ! নদীয়ায় চিকিৎসককে বেধড়ক মার স্থানীয়দের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...