Monday, April 13, 2026

গঙ্গাসাগর যাওয়ার পথে নয়ানজুলিতে উল্টে গেল বাস, জখম ১০ পুণ্যার্থী

Date:

Share post:

শুক্রবার সাতসকালে গঙ্গাসাগরে (Gangasagar) যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল বাস। আনুমানিক সাড়ে সাতটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে যাত্রী নিয়ে বাস রওনা দিয়েছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে উল্টে যায় বাস। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয়রা ছুটে আসেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা (Bankim Chandra Hazra) ও বিডিও কানাইয়া কুমার রাও। প্রাথমিকভাবে ১০ পুণ্যার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিভিল ডিফেন্স এবং সাগর থানার পুলিশ দুর্ঘটনার স্থলে রয়েছে।

স্থানীয়রা জানান, এদিন সকালে চৌরঙ্গীর কাছে আচমকা বিকট শব্দে তাঁরা বুঝতে পারেন কিছু একটা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেখেন খালের মধ্যে বাস উল্টে পড়ে গেছে আর ভেতর থেকে যাত্রীদের চিৎকার শোনা যাচ্ছে। দ্রুত তাঁদের উদ্ধার করতে লেগে পড়েন এলাকার বাসিন্দারা। যে দশজনকে উদ্ধার করা হয়েছে তাদের চোট অত্যন্ত গুরুতর বলে খবর মিলেছে। বাসটির গতিবেগ অত্যন্ত বেশি ছিল নাকি যান্ত্রিক কোনও ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, তার তদন্তে পুলিশ। বাসটিকে উদ্ধার করার চেষ্টা চলছে, আতঙ্কিত যাত্রীরা।

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...