Monday, April 13, 2026

সত্যি কি চ্যাহালের কাছ থেকে ৬০ কোটি টাকা খোরপোশ চেয়েছেন ধনশ্রী ? মুখ খুলল ধনশ্রীর পরিবার

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরেই শিরোনামে যুজবেন্দ্র চ্যাহাল এবং ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ। সূত্রের খবর, খুব শ্রীঘই বিবাহবিচ্ছেদ হবে তাদের। এমনকি জানা যায় আদালতে হাজিরা দিতেও বলা হয়েছে চ্যাহাল-ধনশ্রীকে। আর এরই আরও একটি খবর ছড়ায়, ডিভোর্সের জন্য নাকি ধনশ্রী ৬০ কোটি টাকা খোরপোশ চেয়েছেন চ্যাহালের কাছ থেকে। আর এই নিয়ে এবার মুখ খুললেন ধনশ্রীর পরিবার। ধনশ্রীর পরিবারের তরফ থেকে জানান হয়, এগুলো সব ভুয়ো।

এই নিয়ে ধনশ্রীর পরিবারের এক সদস্য জানান, “খোরপোশ নিয়ে ভিত্তিহীন খবর ঘুরে বেড়াচ্ছে। এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে, এই টাকা কখনও চাওয়া হয়নি। এই ধরনের খবরে কোনও সত্যতা নেই। এভাবে ভুল খবর ছড়ানো দায়িত্বজ্ঞানের অভাব। শুধু দুপক্ষ নয়, তাঁদের পরিবারকে নিয়ে এই খবর ক্ষতি করছে। আমরা সংবাদ মাধ্যমদের অনুরোধ করব, সত্যতা যাচাই না করে এই ধরনের খবর ছড়াবেন না।“

গতকালই জানা যায় চ্যাহাল-ধনশ্রীকে আদালতে হাজিরা দিতে হবে। চ্যাহাল-ধনশ্রীকে চিঠি পাঠানো হয়েছে। এমনকি শুরু হয়েছে বিবাহবিচ্ছেদের যাবতীয় কাজকর্মও।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ মহারাজের

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...