Monday, April 13, 2026

বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে ‘মাতৃভাষা দিবস’ উদযাপন নয়! বাতিল সাংস্কৃতিক অনুষ্ঠানও

Date:

Share post:

আজ ২১ ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস (International Mother Language Day)। বাংলা জুড়ে সর্বত্রই এই দিনটি পালিত হচ্ছে। কিন্তু অন্যান্য বছরের মতো এবার শান্তিনিকেতনের বিশ্বভারতীতে চেনা ছবির দেখা মিলল না। আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে উদযাপিত হল না মাতৃভাষা দিবস। পাশাপাশি সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে বলে খবর। তাহলে কি বাংলাদেশের সাম্প্রতিক জটিল পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত কর্তৃপক্ষের? রীতিতে ছেদ! সূত্রের খবর, মূল অনুষ্ঠান মোটেও বন্ধ হয়নি। তা যথাযথ ভাবেই পালিত হয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে। সকালে পূরবী গেট থেকে একটি শোভাযাত্রাও হয়েছে।

বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ভবনের সংস্কারের কাজ চলায় সেখানে অনুষ্ঠান করা যায়নি। তবে সকালের বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেন উপাচার্য বিনয় কুমার সোরেন, অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়, জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ-সহ বিভিন্ন ভবনের পড়ুয়ারা। উল্লেখ্য ২০১৭ সাল থেকে বাংলাদেশ ভবন নির্মাণের পর থেকেই বিশ্বভারতীতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানেই উদযাপিত হয়ে আসছে। এবছর ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলে কিছুটা মন খারাপ পড়ুয়াদের। তবে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে মাতৃভাষা দিবস। আলপনা দিয়েও রাঙিয়ে তোলা হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা।

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...