Monday, June 8, 2026

২০২৩-এ পুরসভায় ভাঙচুরের নেত্রী রেখাই দিল্লির মুখ্যমন্ত্রী! নিন্দা বিরোধীদের 

Date:

Share post:

দু’বছর আগে, দিল্লি পুরসভায় ভাঙচুর করে তাণ্ডব চালিয়েছিলেন রেখা গুপ্ত (Rekha Gupta)। দু’বছর পর দিল্লিতে ক্ষমতায় এসে সেই ‘লড়াকু নেত্রী’কে পুরস্কার দিল বিজেপি (BJP)। কটাক্ষ বিরোধীদের। দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসা এই রেখা গুপ্তই মাত্র দু’বছর আগে দিল্লি পুরসভায় গুন্ডামিতে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর ইন্ধন এবং নেতৃত্বেই পুরসভায় ব্যাপক ভাঙচুর চালিয়েছিল বিজেপির কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার রেখা গুপ্ত মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই গুন্ডামি এবং ভাঙচুরের ভিডিও। এই রকম একজন মানুষকে দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়ায় নরেন্দ্র মোদি এবং তাঁর দলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল (TMC) । এই ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের বক্তব্য, যে নেত্রী নিজেই আইন ভাঙছেন, প্রকাশ্যে গুন্ডামি করছেন, ভাঙচুর চালাচ্ছেন, তাঁকে দিল্লি প্রশাসনের শীর্ষপদে বসিয়ে কী বার্তা দিতে চাইছেন মোদি-শাহরা? আইন ভাঙা, ভাঙচুর চালিয়ে গুন্ডামি করা মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত কীভাবে দিল্লিবাসীকে আইনের শাসন দেবেন?

রেখা গুপ্তর (Rekha Gupta) নেতৃত্বে ভাঙচুরের এই ঘটনা ঘটেছিল ২০২৩ সালে। সাধারণ মানুষের প্রশ্ন, এমন এক মুখ্যমন্ত্রীর হাতে রাজধানী এবং সেখানকার মানুষের ভবিষ্যৎ আদৌ নিরাপদ কি? প্রশাসনের কাজকর্মে নেতৃত্ব দেওয়ার কোনও যোগ্যতা বা অধিকার তাঁর আদৌ আছে কি? অবাককাণ্ড, ভাঙচুর ও গুন্ডামিতে অভিযুক্ত এই নতুন গেরুয়া মুখ্যমন্ত্রীই আবার শপথ নিয়েই মহিলাদের ক্ষমতায়ণ ও তাঁদের পাশে দাঁড়ানোর পক্ষে সওয়াল করেছেন। সত্যিই হাস্যকর।

ভাইরাল হওয়া ভিডিওতে রেখা গুপ্তকে স্পষ্ট দেখা যাচ্ছে হাত-পা ছুঁড়তে, জিনিসপত্র নিয়ে টানাটানি করতে এবং উসকানি দিয়ে ভাঙচুরের নেতৃত্ব দিতে। দিল্লি পুরসভার স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে ব্যালট পেপারকে কেন্দ্র করেই বিজেপি এই ভাঙচুর চালিয়ে ছিল বলে জানা গিয়েছে।

তৃণমূলের রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর গালিগালাজ এবং গুন্ডামির ইতিহাস প্রকাশ্যে এল। এটা

নিঃসন্দেহে খুবই বিচলিত করে দেওয়ার ঘটনা। এর আগেও তিনি বেশ কয়েকজন বিরোধী নেতার প্রতি আপত্তিকর এবং অসম্মানজনক ভাষা ব্যবহার করেছেন।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...