Sunday, June 14, 2026

পাঞ্জাবকে ৩-১ গোলে হারিয়ে ISL-এ প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল

Date:

Share post:

আইএসএলে ফের জয় ইস্টবেঙ্গল এফসিএর। মহামেডান স্পোর্টিং এর পর , এবার পাঞ্জাব এফসিকে হারাল লাল-হলুদ। ম্যাচের ফল ৩-১। ইস্টবেঙ্গলের হয়ে গোল দিয়ামান্তাকোস, মহেশ সিং এবং লালচুংনুঙ্গার। এই জয়ের ফলে আইএসএল-এ প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল অস্কার ব্রুজোর দল। যদিও প্লে-অফের আশা লাল-হলুদের সামনে ক্ষীণ। এই জয়ের ফলে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে ইস্টবেঙ্গল।

দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই জয় পেতেই হত লাল-হলুদকে। আর যেমন ভাবনা , তেমন কাজ। এদিন ম্যাচে প্রথম থেকেই আক্রমণে ঝাপায় ইস্টবেঙ্গল। যার ফলে ম্যাচের ১৫ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দিয়ামান্তাকোস। বক্সের ভিতর থেকে গোলটি করেন তিনি। এরপর বেশ কয়েকবার আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব্যবধান বাড়াতে পারেনি অস্কারের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে লাল-হলুদের দাপট। যার ফলে ম্যাচের ৪৭ মিনিটে দ্বিতীয় গোলটি আসে ইস্টবেঙ্গলের। লাল-হলুদের হয়ে ২-০ করেন মহেশ। এরপর ম্যাচের ৫৪ মিনিটে লাল-হলুদের হয়ে ৩-০ করেন লালচুংনুঙ্গা। পরে একটি গোল দেয় পাঞ্জাব । ৬২ মিনিটে পাঞ্জাবের হয়ে গোল করেন ভিদাল। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় লাল-হলুদ । তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি অস্কার ব্রুজোর দল।

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া কোহলি, তিন ঘন্টা আগে অনুশীলনে বিরাট

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...