Monday, April 13, 2026

চিনা বাদুড়ের দেহে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট! উদ্বেগ বাড়ছে বিজ্ঞানীদের

Date:

Share post:

ফিরতে চলেছে কোভিডের (Covid 19) কালো ছায়া? উৎপত্তিস্থল সেই চিন? ড্রাগনের দেশে নতুন ভাইরাস আবিষ্কারের খবরে উদ্বেগ বাড়ছে বিশ্বের বিজ্ঞানীদের। লাল ফৌজের দেশে বাদুড়ের দেহে মিলেছে HKU5-CoV-2। প্রাথমিক পরীক্ষায় জানা গেছে এই ভাইরাস মানুষের শরীরকেও সংক্রমিত করার ক্ষমতা রাখে। ‘সেল’ নামের এক বিজ্ঞান বিষয়ক জার্নালে এই সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এরপরই ফিরছে অতীতের আতঙ্কের স্মৃতি।

স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন এই নতুন ভাইরাসের গঠনের সঙ্গে সামঞ্জস্য রয়েছে করোনা ভাইরাসের পুরনো ভ্যারিয়েন্টের। কারণ, এদের সেল-সারফেস (Cell surface) প্রোটিনের গঠন অবিকল সার্স-কোভ-২-এর মতোই। ফলে ব্যাপক হারে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভাইরোলজিস্ট শি ঝেংলির নেতৃত্বে এক গবেষক দল ওই গবেষণা চালিয়েছে। গুয়ানঝাউয়ের গবেষণাগারে আবিষ্কৃত হয়েছে নয়া কোভিড ভাইরাস। তবে এই বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে। এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই মনে করছেন চিকিৎসকরা।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...